‘EMI-তে দেবেন?’, ৩.৬৬ কোটিতে বিক্রি করবেন গাউন, নেটপাড়ায় হাসির খোঁড়াক উরফি

এবার উরফি তাঁর আইকনিক 3D পোশাকটিই বেচতে চলেছেন। শনিবার, ৩০ নভেম্বর, উরফি ঘোষণা করেছেন যে, সে তাঁর আইকনিক 3D বাটারফ্লাই ড্রেসটি 'মাত্র' ৩.৬৬ কোটি টাকায় বিক্রি করবেন৷

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও সেপ্টিপিন দিয়ে হোক, বা কখনও সিডি হোক, উরফি জাভেদের নিত্যনতুন ফ্যাশনেবল পোশাকের ঝটকায় রীতিমতো কেঁপে ওঠেন বিশ্বমানের ফ্যাশন সেনসেশনরাও। এবার উরফির সেই ফ্যাশনের ভাগীদার হতে পারেন আপনিও, কিনতে পারেন উরফির পোশাক! যেকোনও বস্তু দিয়েই ফ্যাশনেবল পোশাক বানিয়ে নিতে পারেন উরফি। অভিনয় থেকে জনপ্রিয়তা না পেলেও নিত্যনতুন পোশাক বানিয়ে সর্বদা আলোচনায় আসছেন উরফি জাভেদ। বর্তমানে তিনি ইন্টারনেট সেনসেশন, তাঁর নতুন নতুন পোশাক দেখার অপেক্ষায় থাকেন নেটিজেনরা।

বিকিনি হোক বা বোরখা, সবরকম পোশাক দিয়েই ফ্যাশনের আঙিনায় ভেসে যেতে পারেন তিনি। যদিও অভিনেত্রী এই পোশাকের জন্যে কম কটাক্ষের শিকার হন না। কিন্তু তাতে একেবারেই যায় আসে না উরফির। তিনি তো প্রতিনিয়ত ফ্যাশনের ঝটকা দেখিয়েই চলেছেন। বরং সাহসী পোশাকে প্রতিনিয়ত শিরোনাম হচ্ছেন উরফি জাভেদ। মাস দুয়েক আগে উরফি একটি 3D পোশাকে ধরা দিয়েছিলেন। যা কিনা নেটমহলে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল। উরফির সেই পোশাকে উড়ছিল প্রজাপতি। যা কিনা ধন্দে ফেলে দিয়েছিল আচ্ছা আচ্ছা ফ্যাশন ডিজাইনারদেরও। 3D পোশাকে কীভাবে আনা যায়, তা জানতে চর্চাও চলেছে অবিরত। যাই হোক, এবার উরফি তাঁর আইকনিক 3D পোশাকটিই বেচতে চলেছেন। শনিবার, ৩০ নভেম্বর, উরফি ঘোষণা করেছেন যে, সে তাঁর আইকনিক 3D বাটারফ্লাই ড্রেসটি ‘মাত্র’ ৩.৬৬ কোটি টাকায় বিক্রি করবেন৷

 

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

তাঁর অফ-শোল্ডার ড্রেসের বৈশিষ্ট্যটি ছিল, কৃত্রিম প্রজাপতি বিশিষ্ট। যেটি হাততালি দিতেই ফুলের মধ্যে থেকে উড়তে শুরু করে। এবার সেই পোশাকটাই ৩.৬৬ কোটি টাকায় বিক্রি করতে চলেছেন উরফি। এদিন তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফটোগুলি শেয়ার করে লিখেছেন, “হাই আমার প্রিয়জনরা আমি আমার প্রজাপতির পোশাকটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। জেটী সবাই খুব পছন্দ করেছিলেন। তার মূল্য ধরা হয়েছে মাত্র ৩ কোটি ৬৬ লাখ ৯৯ হাজার। আগ্রহীরা ম্যাসেজ করুন।” উরফির পোশাকটি ডিজাইন করেছিলেন শ্বেতা গুরমিত কৌর এবং মেটাল বেন্ডার স্টুডিও। বলিউডের সেলিব্রিটিরাও তাঁর এই পোশাকটিকে মেট ইন গালা বলে অভিহিত করেছিলেন। তবে এই পোস্টটি নিয়ে নেটপাড়ায় হাসির ফোয়ারা উঠেছে। পোশাকের জন্য যে দাম নির্ধারণ করেছিল তা দেখে একজন ব্যবহারকারী বলেছেন, “ইএমআই পে মিলেগা কি? আমি মতিচুর লাড্ডু দিয়ে সুদ দিতে পারি।”

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!