২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

প্রায় তিন সপ্তাহ কেটে গিয়েছে, এখনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় আবারও পুলিশের দ্বারস্থ হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় তিন সপ্তাহ কেটে গিয়েছে, এখনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় আবারও পুলিশের দ্বারস্থ হয়েছেন। খবরের কাগজেও তাঁর নিখোঁজ হওয়ার খবর দেওয়া হয়েছিল, কিন্তু এখনও পরিচালকের খোঁজ মেলেনি। এমতাবস্থায় কী বলছেন অভিনেত্রী মৌপিয়া? আর কি কোনও খবর পেলেন তিনি? তাঁর কথায়, প্রতিদিন পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন তিনি। এমনকি, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গেও দেখা করেছিলেন। কিন্তু নির্বাচনের আগে কিছুই করা সম্ভব নয় তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে।

সবাই এখন খুব ব্যস্ত ভোটের কাজে। যদি কোনও অঘটন ঘটে যায়, সেই দায় কে নেবে? কিছুই বুঝতে পারছেন না তিনি, স্বামীকে কোথায় খুঁজবেন, এখন দিশেহারা তিনি। পুলিশের কাজে অবাক হচ্ছেন। কোনও দিশা দেখতে পাচ্ছেন না। উৎসবের স্ত্রী আরও জানিয়েছেন, পরিচালকের মা-বাবার মৃত্যুর পরে আর কেউই বেঁচে নেই তাঁদের পরিবারে। মাসির মেয়ের সঙ্গেও যোগাযোগ রাখতেন না উৎসব। তবে মৌপিয়ার সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। বর্তমানে মানসিক ভাবে খুব ভেঙে পড়েছেন তিনি। তাঁর কাছে যা যা তথ্য ছিল, সবই পুলিশকে দিয়ে দিয়েছেন। তার পরেও পুলিশ কোনও গা লাগাচ্ছে না উৎসবকে খুঁজে দিতে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরেই উৎসবের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

বাংলা ধারাবাহিকের একাধিক জনপ্রিয় সিরিয়াল পরিচালনা করেছেন তিনি। ধারাবাহিক মহলে বেশ পরিচিত মুখ তিনি। বাড়ি থেকে ব্যাঙ্ক থেকে টাকা তোলার নামে বেড়িয়েছিলেন উৎসব। ৪০ হাজার টাকা তোলেন। তাঁর ফোনের শেষ ট্র্যাকিং বিধাননগর স্টেশনে ছিল। মৌপিয়া নিজেও লেখালিখির সঙ্গে যুক্ত। নিজে চেষ্টা করছেন তাড়াতাড়ি কাজে ফেরার। এরই মধ্যে তাঁর একটাই প্রার্থনা, স্বামী উৎসবকে যেন তিনি তাড়াতাড়ি ফিরে পান।

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী