‘উরফি মরে যাক’, কামনা নেটিজেনদের, অভিনেত্রীর স্ক্রিনশট ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন ইন্টারনেটের টপ সেনসেশন হিসেবে রয়েছেন অভিনেত্রী উরফি জাভেদ। বিগ বস ওটিটিতে অংশগ্রহনের পর থেকেই তাঁর জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। বিশেষ করে তিনি স্টাইলিং এবং অনন্য ফ্যাশনের মাধ্যমেই নেটিজেনদের মনোযোগ আকর্ষণ করেছেন। বিশেষ করে তাঁর একেকটা উদ্ভট পোশাক দেখে হুঁশ হারায় নেটিজেনরা। তাঁকে নিয়ে চরম ট্রোলড হয় সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে তাঁর পোশাকের জন্যই নেটিজেনরা তাঁকে নোংরা চোখে দেখে। তবে উরফিকে নিয়ে ট্রোলিংয়ের মাত্রা এখন চূড়ান্ত পর্যায়ে। ইদানিং তাঁকে নিয়ে বেশি কুমন্তব্য করছে সবাই।

এমনকী তাঁর যাতে মৃত্যু হয় তাড়াতাড়ি, সেই কামনাও করছেন মানুষ। গত কয়েকদিন ধরে, একাধিক ঘৃণামূলক বার্তা পেয়েছেন উরফি। তারই কয়েকটি স্ক্রিনশট শেয়ার করলেন উরফি এদিন। এই বার্তাগুলি তাঁর কাছে কেবল অপমানজনক নয় বরং বিরক্তিকরও। এমনকী কিছু কিছু ট্রোলার তাঁর মৃত্যুকামনাও করছেন। তবে, এতে উরফি একদমই আশা হারাচ্ছেন না, বরং উরফি রীতিমতন প্রতিবাদ করেছেন। ট্রোলাররা, পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার অকাল মৃত্যুতে উরফির নাম টেনেছেন। সিধুকে ২৯ মে গ্যাংস্টাররা গুলি করে হত্যা করেন। উরফি স্ক্রিনশটগুলি শেয়ার করে লিখেছেন, “আমি যে মন্তব্যগুলি পেয়েছি তাঁর কয়েকটি পোস্ট করছি। গত কয়েকদিন!

যারা আমার মৃত্যু কামনা করছেন, তাঁদের গুলি করা উচিত। সত্যই আমরা একটি নিষ্ঠুর পৃথিবীতে বাস করছি, তবে আমার মৃত্যুর জন্য আপনাদের আরও কঠিন প্রার্থনা করতে হবে!” এমনকী উরফি একজন ব্যবহারকারীর মন্তব্যে প্রতিক্রিয়া করে জানিয়েছেন যে, সিধুর পরিবর্তে তাঁকে গুলি করে মারা উচিত ছিল। আমি কোথাও কারও মৃত্যুতে জড়িত নই, কিন্তু মানুষ যেভাবে আমাকে মারতে চাইছে তা সত্যই ভয়ঙ্কর।” কাজের ফ্রন্টে, উরফি, ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া, মেরি দূর্গা, বেপানাহ, ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় এবং কসৌটি জিন্দেগি কে-এর মতো শোগুলিতে অংশগ্রহন করেছিলেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল করণ জোহরের হোস্ট করা শো বিগ বস ওটিটিতে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের