কাজের বিনিময়ে তরুণীদের সঙ্গে যৌন সম্পর্ক! পরিচালকের পর্দাফাঁস করলেন উর্ফি

পাঞ্জাবি কাস্টিং ডিরেক্টর ওবেদ আফ্রিদি সিনেমায় কাজের সুযোগ দেওয়ার নাম করে উঠতি তরুণী অভিনেত্রীদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন

Share:

নিজস্ব প্রতিনিধি: কম বয়সী ও উঠতি মডেল কিংবা নায়িকাদের সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নামে যৌন সম্পর্ক! এমনই এক কাস্টিং ডিরেক্টরের(casting director)  সঙ্গে পরিচয় করালেন বিগ বস ওটিটি খ্যাত উর্ফি জাভেদ। শুধুই পরিচয় করিয়েছেন এই কথা বললে ভুল হবে, রীতিমত ওই কাস্টিং ডিরেক্টরের কৃতকর্মের পর্দাফাঁস করেছেন উর্ফি(Urfi javed)। পাঞ্জাবি কাস্টিং ডিরেক্টর ওবেদ আফ্রিদি(obed afridi) সিনেমায় কাজের সুযোগ দেওয়ার নাম করে উঠতি তরুণী অভিনেত্রীদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন। এরকম অফারও করেন বহু তরুণী অভিনেত্রী কিংবা মডেলকে।

সেই সংক্রান্ত চ্যাট ও প্রমাণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন উর্ফি জাভেদUrfi javed)। বলিউডে দীর্ঘদিন আগেই #MeToo ক্যাম্পেইন বন্ধ রয়েছে। তবে সোশ্যাল মিডিয়া সেনসেশন উর্ফি জাভেদের এই পর্দাফাঁসের পর ফের নড়েচড়ে বসেছে বলিপাড়া। উর্ফি জানিয়েছেন, তাঁর সঙ্গে কাজ করার পর পারিশ্রমিক দিতে অনীহা প্রকাশ করে আফ্রিদি(obed afridi) । বারবার যোগাযোগ করলেও নানা টালবাহানায় পারিশ্রমিকের টাকা আটকে রাখে। উর্ফি এও জানিয়েছেন, ওই পরিচালক তাঁর বদলে অন্য এক অভিনেত্রীকে নিয়ে শ্যুটিং শুরু করেন। পারিশ্রমিক চাইতে গেলে আফ্রিদি বলেন কাজে অনীহা ও পেশাদারিত্বের অভাব রয়েছে উর্ফিরUrfi javed)।

তারপর উর্ফি আরও কিছু উঠতি নায়িকার সঙ্গে কথা বলে জানতে পারেন তাঁদের সঙ্গেও একই আচরণ করেছে আফ্রিদি। পাল্টা সিনেমায় কাজ দেওয়ার নামে যৌন সম্পর্কের চাহিদা করেছিলেন ওই পরিচালক। উর্ফি সেই সমস্ত চ্যাট সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে ওই পরিচালকের মুখোশ খুলে দিয়েছেন। এই ঘটনায় উর্ফির পাশে দাঁড়িয়েছেন অভিনেতা প্রিয়াঙ্ক শর্মা(Priyank sharma)।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে