‘রঙ্গিলা’র ৩০ বছর, ‘ইয়াই রে ইয়াই রে’ গানে নেচে আবেগে ভাসলেন উর্মিলা

সম্প্রতি সেই ছবিরই ৩০ বছর পূর্ণ হল। আর নিজের ছবির ৩০ বছর পূর্তি অভিনেত্রী তাঁর বিখ্যাত 'ইয়াই রে ইয়াই রে'-তে নাচের মাধ্যমে উদযাপন করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নব্বই দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ উর্মিলা মাতন্ডকর। একাধিক হিট ছবি উপহার দিয়েছেন এই নায়িকা। সেই সময়ে তাঁর লাস্যময়ী ফিগার আবেন ময়ী চাহনি, সবটাই পুরুষ হৃদয়ে ঝড় তুলেছিল। তবে অভিনেত্রীকে বেশি জনপ্রিয়তা দিয়েছে তাঁর ব্লক বাস্টার চলচ্চিত্র ‘রঙ্গিলা’। যেখানে তিনি সুপারস্টার আমির খানের বিপরীতে অভিনয় করেছিলেন। এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ। সম্প্রতি সেই ছবিরই ৩০ বছর পূর্ণ হল। আর নিজের ছবির ৩০ বছর পূর্তি অভিনেত্রী তাঁর বিখ্যাত ‘ইয়াই রে ইয়াই রে’-তে নাচের মাধ্যমে উদযাপন করলেন। শুধু সেই সময় কেন, আজও এই গানটি দর্শকদের হৃদয়ে দোলা দেয়।

‘রঙ্গিলা’ ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল। ছবিটি পরিচালনা করেছিলেন রাম গোপাল ভার্মা। সোমবার (৮ সেপ্টেম্বর) ৪ দশকেরও বেশি সময় ধরে পর্দায় মন জয় করে আসা এই অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে ‘ইয়াই রে ইয়াই রে’ গানটির তালে নাচতে দেখা গিয়েছে। ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “রঙ্গিলা…এটি কখনই কেবল একটি চলচ্চিত্র ছিল না। এটি ছিল, এবং এখনও আছে, একটি অনুভূতি। তীব্র আনন্দ, আশা, স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা, সৌন্দর্য, উৎসাহ, স্নেহ, প্রশংসা, ভালোবাসা এবং আকাঙ্ক্ষা, সংগ্রাম এবং বিজয়, ত্যাগ এবং সর্বোপরি জীবনের একটি দুর্দান্ত উদযাপন! এর প্রতিটি দৃশ্য একটি তাৎক্ষণিক, শিশুসুলভ হাসি ফিরিয়ে আনে, যা আমাদের নির্দোষতা এবং বিস্ময়ের জগতে নিয়ে যায়। প্রতিটি গান কেবল সঙ্গীত নয়, বরং ভারতীয় সাহিত্য এবং কবিতার নয়টি আবেগ। যেমন, ভালোবাসা, হাসি দুঃখ, ক্রোধ, সাহস, ভয়, বিতৃষ্ণা, বিস্ময় এবং শান্তি। যিনি রূপালী পর্দায় আসে এবং তার মনোমুগ্ধকর এবং পবিত্রতা দিয়ে হৃদয় কেড়ে নেয়।”

 

উর্মিলা তাঁর ভক্তদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে আরও লিখেছেন, “আজ থেকে ত্রিশ বছর আগে, রঙ্গিলা তোমাদের প্রত্যেকের হয়ে উঠেছিল। এবং আমি নিশ্চিত, আজও, এর শক্তি আছে তোমাকে সেই প্রথম মুহূর্তে ফিরিয়ে নিয়ে যাওয়ার। আপনার জীবনের অংশ হতে দেওয়ার জন্য, এত ভালোবাসা দিয়ে আমাকে আলিঙ্গন করার জন্য এবং এমন একটি জায়গায় দাঁড় করানোর জন্য আপনাকে ধন্যবাদ।” রঙ্গিলাতে উর্মিলার যুগান্তকারী ভূমিকা ছিল, যা তাকে একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী এবং একজন ফ্যাশন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এই সিনেমাটিকে ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে বলিউডকেও ব্যাপক ব্যবসা দিয়েছিল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের