‘বদ্রীনাথের পাশে আমার নামে মন্দির রয়েছে’, ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে ঊর্বশী

উত্তরাখণ্ডে আমার নামে উৎসর্গীকৃত একটি মন্দির আছে। যদি আপনি বদ্রীনাথ মন্দিরে যান, তাহলে পাশেই দেখতে পারবেন উর্বশী মন্দির রয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। তবে পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবনেই তিনি বেশি চর্চিত। কখনও ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে সম্পর্ক নিয়ে শিরোনামে এসেছেন, আবার কখনও ১ মিনিটের জন্য ৩ লাখ টাকা পারিশ্রমিক নেন, এমন দাবী নিয়ে চর্চায় উঠেছেন অভিনেত্রী। এবার সম্পূর্ণ ভিন্ন কারণে শিরোনামে এলেন উর্বশী। দাবি করে বসলেন যে, উত্তরাখণ্ডে তাঁর নামে একটি মন্দির রয়েছে। এবার তিনি দক্ষিণ ভারতেও তাঁর নামে একটি মন্দির নির্মাণ করতে চান।

সম্প্রতি সিদ্ধার্থ কান্ননের পডকাস্ট শোতে উর্বশী বলেছেন, ‘উত্তরাখণ্ডে আমার নামে উৎসর্গীকৃত একটি মন্দির আছে। যদি আপনি বদ্রীনাথ মন্দিরে যান, তাহলে পাশেই দেখতে পারবেন উর্বশী মন্দির রয়েছে।’ এরপর উপস্থাপক জিজ্ঞাসা করেন যে, ‘ভক্তরা কি সেখানে উপাসনা করতে যান?’ তখন হাসির ছলে ঊর্বশী বলেন, ‘হ্যাঁ, অবশ্যই! যেহেতু ওটিও একটি মন্দির, তাই ভক্তরাও সেখানে উপাসনা করবেন, সেটাই স্বাভাবিক। তবে ওই মন্দিরে ভক্তরা আমাকে ‘দমদমামাই’ নামে ডাকেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও আমাকে পুজো করেন। এবং আমার ছবিতে মালা নিবেদন করেন। তবে এই মন্দিরের ব্যাপারে সংবাদপত্রেও অনেক লেখালেখি হয়েছে। আপনি এটি জানতে পারেন।’ ঊর্বশী রাউতেলার এই ভিডিওটি ভাইরাল হতেই ব্যবহারকারীরা নায়িকার কথা শুনে হতবাক হয়ে গিয়েছেন। একজন লিখেছেন, ‘শুধু শাহরুখ খান নয়, এবার ঊর্বশীও ঈশ্বরকে রেহাই দিলেন না।’

আরেকজন লিখেছেন, ‘আপনি পাগল হয়ে গিয়েছেন, নাকি ঈশ্বর হয়ে গিয়েছেন?’ এর আগে শাহরুখ খানের থেকেও নিজেকে ভালো প্রচারক হিসেবে দাবি করে বিতর্কের মুখে পড়েছিলেন ঊর্বশী রাউতেলা। ব্যাপক ট্রোলড হয়েছিলেন তিনি। পেশাগত জীবনে, এখন তাঁকে সানি দেওলের ‘জাট’ ছবির আইকনিক গানে দেখার যাচ্ছে। গানে তাঁর নৃত্যশৈলী ব্যাপক প্রশংসিত হয়েছে।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক