অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

এবার লস অ্যাঞ্জেলেসের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে ৭,০০০ কোটি টাকার মামলা ঠুকে আবারও সংবাদের শিরোনামে জায়গা করে নিলেন উর্বশী।

Share:

নিজস্ব প্রতিনিধি: উর্বশী রাউতেলা, বলিউডের ড্রামা কুইন, যার সঙ্গে এক মিনিট কথা বলতে গেলে নাকি ৩ কোটি টাকা দিতে হয়। শুধু তাই নয়, অভিনেত্রীর নামে নাকি উত্তরাখন্ডে মন্দিরও আছে। কখনও ক্রিকেটার ঋষভ পন্তের সঙ্গে সম্পর্কে আছেন দাবি করে বিতর্কে জড়াচ্ছেন তিনি, আবার কখনও ছেঁড়া পোশাকে মঞ্চ কাঁপাচ্ছেন তিনি। বরাবরই এক একটা কাণ্ড ঘটিয়ে লাইমলাইট কেড়ে নিচ্ছেন তিনি। এবার লস অ্যাঞ্জেলেসের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে ৭,০০০ কোটি টাকার মামলা ঠুকে সংবাদের শিরোনামে জায়গা করে নিলেন উর্বশী।

অভিযোগ, অভিনেত্রীর সম্মতি বা অনুমতি না নিয়েই তাঁর নাম ও ছবি-ভিডিও ব্যবহার করে কোটি কোটি টাকা কামিয়েছে ওই সংস্থা। তাঁর মুখের ভিজ্যুয়াল কন্টেন্ট বানিয়ে প্রচার চালিয়েছে। তাই উর্বশীর আইনি দল ওই সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা ঠুকেছে। উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উর্বশীর টিমের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি জারি করা হয়েছে।

 

যেখানে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘আমরা লস অ্যাঞ্জেলেসের একটি এআই প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিচ্ছি। তাঁরা উর্বশীর নাম, ছবি, ভিডিও ব্যবহার করে কোটি কোটি টাকার সম্পদ তৈরি করেছে। অবশ্যই আপনারা আপনাদের এআই সংস্থা গড়ে তুলুন। আপনাদের ব্র্যান্ড তৈরি করুন। কিন্তু অনুমতি ছাড়া আপনাদের ব্যবসায় উর্বশীর নাম আনবেন না।’ এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও অভিনেত্রীর ভক্তরা প্রতিবাদ জানিয়েছেন। বর্তমানে ভারতে এআইয়ের প্রকোপ দ্রুত গতিতে বাড়ছে। ইতিমধ্যেই ডিপফেক ভিডিয়োর শিকার হয়েছেন অনেক তারকা। যাদের মুখ বসিয়ে দেওয়া হয়েছে অন্যের শরীরে। এবার একই কাণ্ডে ফেঁসে গেলেন উর্বশী। কাজের দিক থেকে, উর্বশীকে শেষবার অক্ষয় কুমার অভিনীত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে একটি ছোট চরিত্রে দেখা গিয়েছিল।

স্বপ্নের বাইক নিয়ে হাজির Suzuki, দাম শুনলে হার্টফেল হতে পারে

বিয়ের চার মাসের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক তারেকের, বাংলাদেশে দুর্গাপুজোয় পাঁচ দিনের ছুটি

নিরাপত্তা পরীক্ষায় ডাহা ফেল, নতুন মডেল ‘জিপিটি-৬.১’ বাজারে আনছে না OpenAI

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

রেস্তরাঁর স্বাদ এবার ঘরেই, জলখাবারে বানিয়ে নিন সুস্বাদু চিকেন মালাই কাবাব

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা! এশিয়ান গেমসে সোনা জিতে কলকাতায় ফিরলেন পিঙ্কি

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে