হিংসা বিভাজনে উত্তাল প্যারিসে আটকে উর্বশী, দেশে মেয়ের চিন্তায় ঘুম ছুটেছে পরিবারের

গতমাসের ২৮ তারিখ, ট্রাফিক স্টপ চলাকালীন একজন ১৭ বছর যুবককে পুলিশের নির্দেশ অমান্য করায় প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্যারিসে বিক্ষোভ ও দাঙ্গার কারণে দেশে ফিরতে পারছেন না বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। রীতিমতো নিজের দলের নিরাপত্তা নিয়ে চিন্তিত অভিনেত্রী। ফ্রান্সের রাজধানীতে আটকে পড়ে যথেষ্ট উদ্বিগ্ন তিনি। প্যারিসের রাজপথ এখন ভয়াবহ অগ্নিকাণ্ডে জর্জরিত। কীভাবে এই পরিস্থিতিতে অভিনেত্রী দেশে ফিরবেন তাই নিয়েই উদ্বিগ্ন। ২৯ বছর বয়সী অভিনেত্রী এই সপ্তাহের শুরুতেই প্যারিস ফ্যাশন উইকে যোগ দিয়েছিলেন। গতমাসের ২৮ তারিখ, ট্রাফিক স্টপ চলাকালীন একজন ১৭ বছর যুবককে পুলিশের নির্দেশ অমান্য করায় প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়।

যিনি পুলিশের বারণ সত্ত্বেও গাড়ি বিয়ে সিগন্যাল পেরিয়ে চলে যাচ্ছিলেন। পুলিশের এই নির্মম হত্যাকান্ডের পর থেকেই প্যারিসে রীতিমতো অগ্নিকাণ্ড শুরু হয়। ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয়। এরপর প্যারিসের জায়গায় জায়গায় শুরু হয় সহিংসতা ও দাঙ্গা। যে কারণে প্রায় ১৩ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আর প্যারিসে এরকম ভয়ানক পরিস্থিতিতে ওই দেশেই আটকে পড়েছেন উর্বশী।

তিনি বলেন, “তবে প্যারিসে আমার সঙ্গে সবকিছু ঠিকঠাক এবং মসৃণ, যার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। কিন্তু এখন আমি সত্যিই আতঙ্কিত, তবে পেশাদার প্রতিশ্রুতি পূরণ করতে পেরে খুশি।” নিজের দলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নায়িকা বলেন, “আমার সঙ্গে আমার দল আছে, এবং আমি সত্যিই তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আসলে, ভারতে ফিরে আসা আমাদের পরিবারগুলিও আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমরা যতটা সম্ভব নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করছি”।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে