মুম্বইতে মেলেনি বড় সুযোগ, তাই কী বাংলা ধারাবাহিকে কামব্যাক ঊষসীর? উত্তর দিলেন নায়িকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মিলন তিথি’, ‘বকুল কথা’-র মতো ধারাবাহিকের জনপ্রিয়তার জেরে বাংলার দর্শকদের ঘরের মেয়ে হয়ে ওঠেন অভিনেত্রী ঊষসী রায়(Ushasi Ray)। তবে দীর্ঘদিন তাঁকে মিস করেছেন ছোট পর্দার দর্শকরা। কারণ এতদিন যাবৎ সিনেমা এবং ওয়েব সিরিজের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন অভিনেত্রী। মাঝে অবশ্য পাড়ি দিয়েছিলেন মুম্বইতে। কিন্তু সেখান থেকে শূন্য ঝুলি নিয়েই ফিরতে হয়েছে অভিনেত্রীকে। কিন্তু দর্শকদের মুখে হাসি ফুটিয়ে আবারও ছোটপর্দায় কামব্যাক করলেন অভিনেত্রী। আজ থেকেই স্টার জলসার পর্দার শুরু হচ্ছে ঊষসীর নতুন ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’।

আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতেই ব্যাপক সস্তা হল সোনা, বিয়ের মাসে একধাক্কায় কতখানি কমল দাম?

নদিয়ার সাধারণ মেয়ে শুভলক্ষ্মী সাগর পাড়ি দিয়ে নিউ ইয়র্কে কিভাবে তাঁর পায়ের নিচের জমি খুঁজে পায়, তা নিয়েই ধারাবাহিকের গল্প বুনেছেন নির্মাতারা। এক নতুন স্বাদের ধারাবাহিকের প্রোমো দেখে দর্শকমহলে সৃষ্টি হয়েছে কৌতুহল‌। কিন্তু এতদিন যাবত ছোট পর্দার দর্শকদের কেন অতৃপ্ত রাখলেন ঊষসী? এর উত্তরে নায়িকা বলেন, একটানা ধারাবাহিকে কাজ করতে করতে একঘেয়েমি চলে আসে। সেই কারণেই মাঝে একটা বিরাট সময় ছোট পর্দার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাঁর। এমনকি ছোট পর্দায় কাজ করার ব্যাপারেও অনীহা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু ‘গৃহপ্রবেশ’-এর গল্প শোনার পরই এই মেগায় কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন ঊষসী।

এদিকে শোনা যাচ্ছিল, মুম্বই পাড়ি দেওয়ার পর একাধিক হিন্দি সিরিয়ালের জন্য অডিশন দিয়েছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত কাজ করা হয়ে উঠল না কেন? এর উত্তরে নায়িকা বলেন, বেশ কিছু প্রজেক্টের কথা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরেও বাস্তবায়িত হয়নি। এবং পারিশ্রমিক কম হওয়ার কারণে তিনি নিজেও কিছু কাজের অফার ফিরিয়ে দিয়েছেন। এমনকি সঞ্জয় লীলা বনসালির ওয়েব সিরিজের অডিশন দিয়েও রিজেকশনের মুখোমুখি হতে হয়েছে নায়িকাকে।

আরও পড়ুনঃ পানীয়ে গুটখা মিশিয়ে উদ্ভট রেসিপি আবিষ্কার বিক্রেতার, ‘বিমল শিকাঞ্জি’ দেখে থ মেরে গেলেন নেটিজেনরা

এছাড়া খানিকটা আর্থিক নিরাপত্তার কথা ভেবেও বাংলা ধারাবাহিকে কামব্যাক করার ভেবেছেন ঊষসী। কারণ অভিনয়ের পেশা একটি অনিশ্চিত জীবনযাপনের পেশা। আজ কাজ আছে, কাল নাও থাকতে পারে‌। তবে দীর্ঘদিন পর ছোট পর্দার বাঙালি দর্শকদের কাছে ফিরতে পেরে যথেষ্ট উচ্ছ্বসিত ঊষসী নিজেও। এখনই ধারাবাহিকের নায়িকা শুভলক্ষ্মীর প্রসঙ্গে কোনও তথ্য ফাঁস করতে নারাজ তিনি। ফলে দর্শকদের জন্য অপেক্ষা করছে বড়সড় চমক।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী