আত্মঘাতী মালাইকার বাবা, বিচ্ছেদ যন্ত্রণা ভুলে দুঃসময়ে প্রেমিকার পাশে অর্জুন কাপুর

দুঃখজনক সংবাদের পরে, আরবাজ খানকে তার মায়ের বাড়িতে সমবেদনা জানাতে দেখা গেছে। কিছুক্ষণ পরে, অর্জুন কাপুরকেও বাসভবনে আসতে দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার সকালে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবার আত্মঘাতী হওয়ার খবরে মর্মাহত গোটা বলিউড মালাইকার বাবা বান্দ্রায় তাঁর নিজের বাড়ির ছাদে উঠে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর। তিনি ওই বিল্ডিংয়ের ষষ্ঠ তলায় থাকতেন।  তাঁর মৃত্যুর পরেই মুম্বই পুলিশ ছুটে যায় অভিনেত্রীর বাবার বাড়ি। সঙ্গে মালাইকা অরোরার প্রাক্তন স্বামী আরবাজ খান কেও দেখা যায় মালাইকার বাবার বাড়ির সামনে। তাঁকে পুলিশের সঙ্গে কথোপকথন করতেও দেখা যায়। তবে সেই সময় মালাইকা বাড়ি ছিলেন না, পুণে ছিলেন। বাবার মৃত্যুর খবর পেয়েই তিনি ছুটে যান বাবাকে দেখতে। যে ভিডিওগুলি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায়, অভিনেত্রী মুখ ঢেকে হন্তদন্ত হয়ে ছুটছেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর বাবা। কিন্তু কি কারণে তিনি আত্মহত্যা করলেন তা জানা যায়নি। কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি। মালাইকার যখন ১১ বছর বয়স, তখনই অভিনেত্রীর বাবা-মা আলাদা হয়ে যান। মা জয়েশ অরোরা তাঁদের একাই মানুষ করেছেন।

তবে মালাইকা-অমৃতা দুজনে মাঝে মধ্যেই বাবার সঙ্গে দেখা করতে যেতেন। বাবার অস্বাভাবিক মৃত্যুতে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে পুলিশ নানা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন। এবং মালাইকার বাবার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। আর ফরেনসিক দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। এবং অনিল অরোরার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওদিকে প্রেমিকার জীবনে এমন একটা বড় ঘটনা শুনে ছুটে গিয়েছেন অর্জুন কাপুরও। আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পরে ১০ বছরের ছোট্ট অর্জুন কাপুরের প্রেমে পড়েন মালাইকা। তাঁদের প্রায়শই একসঙ্গে দেখা যেত। কিন্তু কিছুদিন ধরে শোনা যাচ্ছে, অর্জুন-মালাইকার বিচ্ছেদ চূড়ান্ত। মালাইকার সঙ্গে আরেক রহস্যময় পুরুষকে দেখা গিয়েছে। দুঃখজনক সংবাদের পরে, আরবাজ খানকে তার মায়ের বাড়িতে সমবেদনা জানাতে দেখা গেছে। কিছুক্ষণ পরে, অর্জুন কাপুরকেও বাসভবনে আসতে দেখা যায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Pinkvilla (@pinkvilla)

ভাইরাল হওয়া একটি ভিডিওতে, মালাইকা অরোরার প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুরকে তার বাবা অনিল অরোরা মারা যাওয়ার খবর শুনে তার মায়ের বাড়িতে যেতে দেখা গেছে। তিনি তার সমবেদনা জানাতে এসেছিলেন এবং ভিডিওতে তাকে বাসভবনে প্রবেশ করতে দেখা যায়. এর আগে, খবর পাওয়ার পরপরই মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খানও দেখতে যান। একটি ভিডিওতে, তাকে বাসভবনের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, প্রবেশের আগে তার চারপাশের লোকদের সাথে কথা বলছে। মালাইকার বাবার মর্মান্তিক মৃত্যুর পরে আলভিরা খানকেও মালাইকা অরোরার মায়ের বাড়িতে আসতে দেখা গেছে।

প্রেমিকের হাত ধরে ঘরছাড়া নাবালিকা, শেষমেশ ঠাঁই সোনাগাছিতে

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু তৃণমূল কর্মীর, চাঞ্চল্য হালিশহরে

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?