দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অ্যাটলির ছবির শুটিংয়ে গুরুতর আহত বরুণ ধাওয়ান

নিজস্ব প্রতিনিধি: এদিকে দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে শাহরুখ খানের প্রথম ছবি ‘জওয়ান’ জ্বরে কাবু গোটা দেশ। অন্যদিকে অ্যাটলির সঙ্গে প্রথম ছবির শুটিংয়ে গিয়েই গুরুতর আহত হলেন অভিনেতা বরুণ ধাওয়ান। তাঁকে শেষ দেখা গিয়েছিল, নীতেশ তিওয়ারি পরিচালিত বাওয়াল চলচ্চিত্রে। যেখানে তিনি অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন। ছবিটি সিনেমা হলে মুক্তি না পেলেও ওটিটিতে রীতিমতো ঝড় তুলেছিল। ছবিটি সমালোচকদের দ্বারাও অনেকে প্রশংসা কুড়িয়েছিল। তবে ছবিতে দৃশ্যমান হলোকস্ট নিয়ে ইহুদিরা অনেক বিতর্কও তুলেছিলেন। ছবিতে অজয় ​​দীক্ষিত নামে ইতিহাসের শিক্ষকের ভূমিকায় অভিনয় করেন অভিনেতা। যাই হোক, ছবির বিপুল সাফল্যের পরেই পরবর্তী প্রকল্পের কাজ শুরু করেছেন বরুণ। দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে বরুণও প্রথমবার জুটি বাঁধলেন। তাঁর অ্যাকশন-প্যাকড মুভির নাম VD18। এই ছবিটি প্রযোজনা করেছেন অ্যাটলি।

অ্যাটলির সঙ্গে এই সহযোগিতা বরুণ ধাওয়ানের কেরিয়ারের একটি বড় দিক, তা বলাই বাহুল্য। তাঁরা গত মাসে ভিডি 18 এর চিত্রগ্রহণ শুরু করেছিলেন, তবে সম্প্রতি ছবির শুটিংয়ে গিয়েই কিছুটা বিপত্তি ঘটালেন বরুণ। সিনেমার সেটে গুরুতর আহত হয়েছেন তিনি, এই খবরটি তার ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা। তাঁর পায়ে আঘাত লেগেছে। চিত্রগ্রহণের সময়েই বরুণ এই প্রথম আঘাতের মুখোমুখি হন। তাঁর কনুইতেও ব্যপক চোট লেগেছে। অভিনেতা পা বরফে ডুবিয়ে রেখেছেন। 

অ্যাটলি এবং প্রযোজক মুরাদ খেতানির অ্যাকশন-প্যাকড বিনোদনের জন্য কঠোর পরিশ্রম করছেন বরুণ। এটি পরিচালনা করছেন তামিল চলচ্চিত্র নির্মাতা কালিস। বরুণের পাশাপাশি, এই ছবিতে আরও অভিনয় করছেন কীর্তি সুরেশ এবং ওয়ামিকা গাব্বি। ছবিটি মুক্তি পাবে ২০২৪ সালের ৩১ মে। বরুণ ধাওয়ানের হাতে VD18 ছাড়াও, aro কিছু উত্তেজনাপূর্ণ প্রকল্প রয়েছে। ২০২২ সালের হরর কমেডির সিক্যুয়াল ভেদিয়া 2-এ অভিনয় করবেন। এছাড়াও রাজ অ্যান্ড ডিকে এবং সীতা আর মেনন পরিচালিত সিটাডেল সিরিজের ভারতীয় স্পিন-অফ-এও সামান্থা রুথ প্রভুর বিপরীতে অভিনয় করছেন। 

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ