প্রয়াত প্রবীণ অভিনেতা অরুণ বালি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা(Veteran actor) অরুণ বালি (Arun Bali)। শুক্রবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে বর্ষীয়ান এই অভিনেতা। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন প্রবীণ এই অভিনেতা। স্নায়ুজনিত  বিরল রোগে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে মায়াস্থেনিয়া গ্র্যাভিস নামে এক নিউরোমাসকুলার রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন অরুণ বালি। অসুস্থতার জন্য গত জানুয়ারি মাসেও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুত্র অঙ্কুশ সংবাদমাধ্যমকে জানান, চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছিলেন অরুন বালি। কিন্তু পরে তাঁর অবস্থার অবনতি হয় এবং আজ ভোর ৪.৩০ টের নাগাদ তিনি প্রয়াত হন।

উল্লেখ্য ১৯৮৯ সালে প্রথম অভিনয়ের দুনিয়ায় পা রাখেন অরুন বালি ৷ প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা লেখ ট্যান্ডনের টিভি শো “দুসরা কেভল”-এ সুপারস্টার শাহরুখ খানের কাকা হিসেবে অভিনয়ে জীবন শুরু করেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর অভিনীত প্রথম ছবি ‘সৌগন্ধ’। এই ছবিটিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেন অরুন। পরবর্তীকালে ‘থ্রি ইডিয়টস’, ‘কেদারনাথ’ ‘পানিপথ’ ‘রেডি’, ‘জমিন’-এর মতো একাধিক ব্লকবাস্টার ছবিতে তিনি অভিনয় করেন। ‘রাজু বান গয়া জেন্টলম্যান’, ‘খলনায়ক’, ‘জব উই মেট’, ‘ফুল অর আঙ্গারে’-এর মতো জনপ্রিয় কমার্শিয়াল ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে একটি স্বতন্ত্র ঘরানার সৃষ্টি করেছিলেন প্রবীণ অভিনেতা৷ আমির খান এবং  শাহরুখ খানের সঙ্গেও সহ অভিনেতা হিসেবে কাজ করেন অরুন বালি। 

পাশাপাশি চাণক্য ‘কুমকুম: এক পেয়ারা সা বন্ধন’, “স্বয়াভিমান”, “দেস মে নিকল্লা হোগা চাঁদ”  ‘মর্যাদা’, ‘বাবুল কি দুয়া লেতি যা’ এবং ‘অরোহন’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছিলেন এই অভিনেতা।

অন্যদিকে শুক্রবারই মুক্তি পেয়েছে অরুন বালি অভিনীত শেষ ছবি “গুডবাই”। এই ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেন অরুন।

তাঁর মৃত্যুতে ভারতীয় চলচিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।

যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?