হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র, কেমন রয়েছেন তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। ১০ নভেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার পর থেকেই তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। যদিও তাঁর মেয়ে এশা দেওয়ল ও দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী সাফ জানিয়ে দেন ধর্মেন্দ্র বেঁচে রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তাঁকেই আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল।

বেশ কয়েকদিন চিকিৎসার পর বুধবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে। ৮৯ বছর বয়সী এই তারকা, যাকে বলিউডের ‘হি-ম্যান’ বলা হয় তাঁকে ১০ নভেম্বর তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর স্ত্রী হেমা মালিনী, ছেলে সানি দেওল এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে দেখতে গিয়েছিলেন। অসুস্থ হওয়ার খবর পাওয়ার পরেই ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে ছুটে যান সালমন খান এবং শাহরুখ খানও। চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে অভিনেতার পরিবার তাকে বাড়িতে নিয়ে গিয়েছে। দেওল পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ” ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি বাড়িতেই সুস্থ হয়ে উঠবেন। আমরা গণমাধ্যম এবং জনসাধারণকে অনুরোধ করছি যে তারা যেন আর কোনও জল্পনা-কল্পনা থেকে বিরত থাকেন এবং এই সময়ে তার এবং পরিবারের গোপনীয়তাকে সম্মান করেন। আমরা সকলের ভালোবাসা, প্রার্থনা এবং তাঁর আরোগ্য লাভ, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য শুভকামনা জানাই। দয়া করে তাকে সম্মান করুন কারণ তিনি আপনাকে ভালোবাসেন।”

ধর্মেন্দ্রর অসুস্থ হওয়ার খবর পেতেই বলিউডের অনেকেই এই খবর পাওয়ার পর তাঁর সুইত সুস্থতা কামনা করেন। মিকা সিং ইনস্টাগ্রাম স্টোরিতে ধর্মেন্দ্রর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “ধরম ভাজির দ্রুত আরোগ্য কামনা করছি। শীঘ্রই সুস্থ হয়ে উঠুন স্যার।” এদিন ববি দেওলকে হাসপাতালের বাইরে বেরোতে দেখা গিয়েছে।

যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?