এই মুহূর্তে




বলিউডে ফের নক্ষত্রপতন, চলে গেলেন ‘সারাভাই’ অভিনেতা সতীশ শাহ

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের আকাশে ফের নক্ষত্র পতন। পঙ্কজ ধীর গোবর্ধন আসরানির পর এবার না ফেরার দেশে পাড়ি দিলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় কৌতুকাভিনেতা সতীশ শাহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। সারাভাই ভার্সেস সারাভাই-তে তাঁর অভিনয় এখনও দর্শকদের চোখে ভাসে। বলিউডে একের পর এক নক্ষত্রপতন! পঙ্কজ ধীর, গোবর্ধন আসরানি মৃত্যুর শোক এখনও ভুলতে পারেন নি দেশবাসী। তার মধ্যেই প্রকাশ্যে এল আরও এক কিংবদন্তির মৃত্যুর খবর। চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ। যিনি নব্বইয়ের দশক থেকে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেছেন। পজিটিভ-নেগেটিভ উভয় চরিত্রেই ছিলেন তিনি সমান মানানসই। তাঁর কৌতুক অভিনয়গুলিও দর্শকদের মনে রাজত্ব করছে। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি মুলত ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘জানে ভি দো ইয়ারো’ এবং ‘ম্যায় হুঁ না’ ছবিতে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন। জানা গিয়েছে, শনিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটে নাগাদ মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সতীশ শাহ। দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন সতীশ শাহ। নিয়মিত চিকিৎসাধীন তিনি। জানা যায়, অভিনেতা সম্প্রতি কিডনি প্রতিস্থাপন করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। অভিনেতার ম্যানেজার এই খবরটি নিশ্চিত করেছেন। এবং জানিয়েছেন রবিবার প্রবীণ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত এক্স (পূর্বে টুইটার) -এ লিখেছেন, ‘আপনাদের জানাতে পেরে দুঃখিত এবং মর্মাহত যে সুপরিচিত অভিনেতা এবং একজন মহান মানুষ সতীশ শাহ কিডনি বিকল হয়ে এক ঘন্টা আগে মারা গিয়েছেন। যা ইন্ডাস্ট্রির জন্য বিরাট ক্ষতি। ওম শান্তি।” সিনেমা ও টিভি শিল্পী সমিতি (CINTAA) অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে লিখেছেন,’CINTAA সতীশ শাহজির (১৯৮৫ সাল থেকে সদস্য) মৃত্যুতে শোক প্রকাশ করছে। তাঁর বুদ্ধিমত্তা, উষ্ণতা এবং অনবদ্য কমিক টাইমিংয়ের জন্য প্রিয়, সতীশ শাহ ভারতীয় টেলিভিশনের সবচেয়ে প্রিয় অভিনেতাদের মধ্যে একজন ছিলেন। চলচ্চিত্র এবং টেলিভিশন উভয় ক্ষেত্রেই তাঁর দশকব্যাপী কর্মজীবন প্রজন্মের পর প্রজন্ম ধরে অভিনেতা এবং বিনোদনকারীদের অনুপ্রাণিত করেছে।’ সতীশ শাহ সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় ছিলেন। দিন কয়েক আগেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এশিয়া কাপ বয়কটের ডাক দিয়ে ছিলেন তিনিও। সতীশের অফিসিয়াল এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে শেষ পোস্টটি এখন ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে ভক্তদের এবং আবেগ প্রবণ করে তুলেছে তাঁদের। এতে, তিনি শাম্মী কাপুর এবং গোবিন্দের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেছিলেন। ২৪ অক্টোবর শাম্মীকে জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে তিনি এই পোস্টটি করেছিলেন।

দিকে দীপাবলির আগেই মৃত্যু হয়েছে মহাভারতের কর্ণ চরিত্রে সুপরিচিত পঙ্কজ ধীর। তাঁর মৃত্যু বাকরুদ্ধ করেছিল ভক্তদের। এরপরেই দীপাবলির দিন খবর আগে প্রয়াত হয়েছেন বলিউডের স্বর্ণযুগের শিল্পী গোবর্ধন আসরানি। দীর্ঘদিন অসুস্থতার পর তিনি মারা গিয়েছেন। তাঁর মৃত্যু গোটা দেশবাসীকে কাঁদিয়ে তুলেছিল। সেই শোক ভুলতে না ভুলতেই সতীশ শাহের মৃত্যুর খবর আবারও বিষাদগার করে দিল ভক্তদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রয়াত ধর্মেন্দ্রর ৯০ বছরের জন্মদিনে বিশেষ আয়োজন পুত্র সানি-ববির, ভক্তদের জন্য কী উদ্যোগ?

ছবি মুক্তির আগে অর্থের বিনিময়ে পেইড হাইপ, সোশ্যাল মিডিয়ায় সরব ইয়ামি ও হৃত্বিক

প্রথম বিবাহ বার্ষিকীতে নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের অদেখা বিশেষ ভিডিও শেয়ার শোভিতার

‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-র দাপট অব্যহত, টিআরপিতে বাজিমাত করল কে?

রাজের জীবনের সমস্যা কী? সামান্থাই তুললেন প্রশ্ন

প্রাণাধিক প্রিয় সেতার নষ্ট, এয়ার ইন্ডিয়ার দায়িত্বজ্ঞানহীনতায় হতাশ রবি কন্যা অনুষ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ