জুতো খুলে অনুরাগীর দেওয়া শম্ভূজী মহারাজের মূর্তি গ্রহণ করলেন ভিকি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: একথা নির্দ্বিধায় বলা যায় যে ভিকি কৌশল তার কেরিয়ারের সেরা অভিনয়টি করেছেন ‘ছাভা’ তে। ছত্রপতি শিবাজী পুর শম্ভূজীর চরিত্র চিত্রায়নে নির্মিত ‘ছাভা’ ভিকি কৌশলকে তাঁর অনুরাগীদের কাছে চিনিয়েছে বেশ খানিকটা ভিন্ন ভাবে। চলতি বছরের এখনও পর্যন্ত সর্বোচ্চ আয় করেছে এই সিনেমা। বক্স অফিসে ‘ছাভা’র কালেকশন ছিল ৬০১.৫৪ কোটি টাকা। সম্প্রতি, ভিকিকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে। সেখানে এক অনুরাগী তাঁকে উত্তরীয় দিয়ে সম্মান জানান। তারপর অভিনেতাকে ছত্রপতি শম্ভূজী মহারাজের একটি ছোট্ট মূর্তি উপহার দেন।

শম্ভূজীর চরিত্র ভিকি কৌশলকে দিয়েছে যশ। তাই মূর্তি গ্রহণের সময় শিষ্টাচার ভুললেন না ভিকি। ভিকিকে উপহার প্রদানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে মূর্তি গ্রহণের সময় অভিনেতা নিজের জুতা খুললেন। তারপর শ্রদ্ধার সঙ্গে শম্ভভূজী মহারাজের মূর্তি গ্রহণ করলেন। নেটিজেনরা ভিকি কৌশলের এই শিষ্টাচার দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। এই মুহূর্তে ভিকির খ্যাতি বিশ্বমানের, তারপরেও তিনি যে মাটিতে পা রেখে চলতেই ভালবাসেন তা যেন প্রমাণ হয়ে গেল আর একবার।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

নেটিজেনরা তাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভিকিকে। কেউ লিখেছেন অকুণ্ঠ ভালবাসা, কেউ আবার জানিয়েছেন ভিকির এই কাজে চোখে জল চলে এসেছে। এদিকে ভিকি এত মনোযোগ পাওয়ায় একজন নেটিজেন অবশ্য খুশি নন। তিনি মন্তব্য করেছেন, “উনি অভিনেতা ভাই, এত মাথায় ওঠানোরও দরকার নেই। গল্প, পরিচালনা এবং ইতিহাস সিনেমাটিকে সফল করেছে।” ‘ছাভা’ সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে এটি ব্লকবাস্টার হয়ে ওঠে। আশা করা যায় আগামী বছর ভিকি সেরা অভিনেতার সমস্ত পুরষ্কার নিজের ঝুলিতে ভরবেন।

ভিকি কৌশলকে পরবর্তীতে দেখা যাবে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ছবিটি আগামী বছরের মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভিকির হাতে “মহাবতার লাইন আপ” নামে একটি সিনেমাও আছে যা পরিচালনা করবেন অমর কৌশিক। এই ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ২০২৭ সালে মুক্তি পাচ্ছে।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা