এই মুহূর্তে

অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে গুরুতর আহত ভিকি কৌশল

নিজস্ব প্রতিনিধি: স্টান্ট দৃশ্যের শুটিংয়ের সময় বলিউড অভিনেতা দের চোট, খুব একটা আনকমন বিষয় নয়! সেটে আহত হওয়াও খুবই সাধারণ ব্যাপার। অতীতে অনেক অভিনেতা শুটিং সেটে আহত হয়েছেন। দিন কয়েক আগে ‘সিংহম ৪’ সেটে অজয় দেবগন তাঁর চোখে চোট পেয়ে ছিলেন, যার ফলে অভিনেতাকে শুটিং বন্ধ করতে হয়। এছাড়া অমিতাভ বচ্চনও প্রভাস-দীপিকার ‘কল্কি’র সেটে মারাত্মকভাবে আহত হয়েছিলেন, যে চোট এখনও বয়ে নিয়ে যাচ্ছেন অভিনেতা।

যাই হোক এবার এই তালিকার নতুন সংযোজন ভিকি কৌশল। এই মূহুর্তে অভিনেতার পাইপলাইনে বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ প্রকল্প রয়েছে এবং তার মধ্যে একটি হল ‘ছাভা’। সম্প্রতি অভিনেতা লক্ষ্মণ উতেকরের ‘ছাভা’র সেটে কাজ করতে গিয়েই মারাত্মক দুর্ঘটনায় আহত হলেন। রিপোর্ট অনুযায়ী, ভিকি কৌশল ছাভা ছবিতে একটি তীব্র অ্যাকশন সিকুয়েন্সের শুটিং করছিলেন। সেখানেই গুরুতর চোট পান। এদিন তাঁর ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে যে, অভিনেতার বাম হাত প্লাস্টার করা, এই অবস্থায় একটি গাড়ি থেকে নেমে তার বাড়ির দিকে যাচ্ছেন। জানা গিয়েছে যে, অভিনেতা এখন বিশ্রাম নেবেন এবং আগামী কয়েক সপ্তাহ তার হাতের যত্ন নেবেন এবং তারপরে আবার শুটিং শুরু করবেন।

তবে যখন থেকে অভিনেতার আহত হাতের ভিডিও ভাইরাল হচ্ছে, তখন থেকেই ভক্তরা উদ্বিগ্ন হয়ে উঠেছে, এবং তাঁর শীঘ্রই সুস্থতার কামনা করছেন। জানা গিয়েছে, ছাভা মুভিতে ভিকি কৌশল ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় এবং রশ্মিকা মান্দানা ইসুবাই ভোঁসলে চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে ঔরঙ্গজেবের গুরুত্বপূর্ণ চরিত্রের ওপরও জোর দেওয়া হয়েছে। এদিকে রশ্মিকা মান্দানা সম্প্রতি তার ইনস্টাগ্রামে ঘোষণা করেছেন যে, সম্প্রতি তিনি লক্ষ্মণ উতেকারের অ্যাকশন পিরিয়ড ফিল্ম ছাভা-এর শুটিং শেষ করেছেন। আর পরিচালক এবং ক্রু সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রেমিকার হাতে হাত রেখে ইমরানের কামব্যাক ছবির প্রিমিয়ারে আমির

বিজয়ের ‘জন নয়গন’ নিয়ে সেন্সর বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

‘গণতান্ত্রিক উৎসবে সকলে সামিল হোন’, BMC নির্বাচনে সপরিবারে ভোট দিলেন অক্ষয়, শচিনরা

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

সংক্রান্তির আমেজ শোভন সোহিনীর ঘরে, পিঠে তৈরির প্রস্তুতিতে ব্যস্ত দম্পতি

‘ভীষণ রাগ হত, কষ্টও পেতাম’, অর্জুনের সঙ্গে ব্রেকআপ নিয়ে প্রথমবার মুখ খুললেন মালাইকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ