সলমনকে জায়গা দিতে ভিকিকে ধাক্কা, ভাইজানের দেহরক্ষীদের আচরণে ক্ষুব্ধ নেটপাড়া

স্বামী অভিষেক বচ্চনের সহ-হোস্টিং সত্ত্বেও ঐশ্বর্য এই মর্যাদাপূর্ণ ইভেন্টটি এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, IIFA UPDATE: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। বহুল প্রত্যাশিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (IIFA) অ্যাওয়ার্ড, শুরু হচ্ছে আজ থেকে। প্রতি বছরের ন্যায় ২৬ ও ২৭ মে আবু ধাবিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠান বলিউড উৎসাহীদের মন্ত্রমুগ্ধ করে৷ ইতিমধ্যেই বলিউডের একঝাঁক তারকা আইফা অ্যাওয়ার্ডের জন্যে ইয়াস দ্বীপে পৌঁছেছেন। যার মধ্যে আছেন, সলমন খান, ভিকি কৌশল, রকুল প্রীত, অভিষেক বচ্চন, নোরা ফাতেহি, ফারাহ খান এবং রাজকুমার রাও। এই বছর, অভিষেক বচ্চন এবং ভিকি কৌশল হোস্টিংয়ের দায়িত্বে থাকবেন। তবে অভিষেক থাকলেও ঐশ্বরিয়া রাই বচ্চন এবং আরাধ্যা রাই বচ্চন অনুষ্ঠানে থাকতে পারবেন না। কারণ আরাধ্যার স্কুলের পরীক্ষা শুরু, তাই মেয়ের কাছেই থাকবেন প্রাক্তন বিশ্বসুন্দরী। স্বামী অভিষেক বচ্চনের সহ-হোস্টিং সত্ত্বেও ঐশ্বর্য এই মর্যাদাপূর্ণ ইভেন্টটি এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই কথাটি অভিষেক নিজেই আইফা প্রেস কনফারেন্সে বলেছেন।

এদিকে আইফাতে ঘটা আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলকালাম ফেলে দিয়েছে। সেটি হল, আজ সকাল থেকেই আইফা অনুষ্ঠানে সলমন খান এবং ভিকি কৌশলের একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যা দেখে ক্ষুব্ধ নেটপাড়া। বর্তমানে দুজনেই আবুধাবিতে রয়েছেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ভিকি ভক্তদের সঙ্গে যখন দেখা করছেন এবং সেলফি তোলার জন্যে পোজ দিচ্ছেন, তখনই অন্যদিক থেকে হঠাৎই সলমন খান তাঁর দলবল নিয়ে হেঁটে আসতে শুরু করলে সলমনের দেহরক্ষীরা অন্যান্যদের মতো ভিকি কৌশলকেও একপাশে ঠেলে দিয়ে সলমনের পথ পরিষ্কার করে দেন। ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই, ভিকির অনুরাগীরা সালমানের দেহরক্ষীদের আচরণে ক্ষুব্ধ, কারণ তাঁরা ভিকির সঙ্গে মোটেও ভাল কাজ করেননি হলে অভিযোগ। ভিকিকে মান্যতাই দিল না সলমনের দেহরক্ষীরা। এককালে ক্যাটরিনার সঙ্গে বহুদিনের সম্পর্ক ছিল সলমনের। আর বর্তমানে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের স্বামী ভিকি, তাই কি এমনি কান্ড ঘটালেন সলমনের দেহরক্ষীরা, কিন্তু ভিডিওতে সলমনকে বেশ হাসি খুশি মেজাজেই ভিকির সঙ্গে কথা বলতে দেখা গেল।

ক্ষোভ প্রকাশ করে ভিকির ভক্তদের একজন লিখেছেন, “লোকেরা ভিকিকে পাশে ঠেলে দিচ্ছিল, কত অসভ্য! ভাই তো ভাই কিন্তু অন্তত অন্যকে সম্মান দাও। আরেকজন মন্তব্য করেছেন, “অহংকারী, অসভ্য ছিল।’ আরও একজন লিখেছেন, “ভিকির জন্য খারাপ লাগছে কিন্তু এই ভিডিওটি মজার।” একজন ব্যক্তি উল্লেখ করেছেন যে, “যদিও, দেহরক্ষীরা আবুধাবি থেকে এসেছেন- তাই হয়তো তাঁরা জানেন না ভিকি কে, তাই তাঁরা সাধারণ লোকের মতো ভিকি কে পাশে ফেলে দিয়েছে।” এদিন সলমন মেরুন শার্ট এবং কাল ট্রাউজার্স পরেছিলেন এবং ফ্রেঞ্চ কাট দাঁড়িতে নতুন লুকে দেখা যায়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে