এবার ‘গুমনামি বাবার’ ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়

সৃজিত মুখোপাধ্যায়ের 'গুমনামি' ছবির অনেক আগেই নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে তৈরি অম্লানকুসুম ঘোষের এই ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে ফের নতুন ছবি। অম্লানকুসুম ঘোষের পরিচালনায় আসতে চলেছে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে ছবি ‘সন্ন্যাসী দেশনায়ক’। বলে রাখা ভালো সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামি’ ছবির অনেক আগেই নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে তৈরি অম্লানকুসুম ঘোষের এই ছবি। কিন্তু নানা কারণে মুক্তি আটকে ছিল ‘সন্ন্যাসী দেশনায়ক’-র। এই ছবিতে নেতাজির ভূমিকায় দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। যিনি গুমনামি বাবা তিনিই কি নেতাজি? এর উপর ভিত্তি করেই এগোবে এই ছবির গল্প। একদল পড়ুয়ার নেতাজিকে নিয়ে তথ্যচিত্র বানানোর পরিকল্পনা ও নেতাজি বিষয়ক গবেষণা শুরু করার পর থেকেই হঠাৎ আশ্চর্যজনক ঘটনা ঘটতে থাকে । সেই পড়ুয়ারা জানতে পারে উত্তর ভারতে থাকা এক সন্ন্যাসী সম্পর্কে। যিনি গুমনামি বাবা। ফ্ল্যাশব্যাক ও বর্তমান প্রেক্ষাপটের ভিত্তিতে সাজানো হয়েছে এই ছবির গল্প।

ছবিটিতে রয়েছে বিস্তর গবেষণা। বছর কয়েক আগে পরিচালক ‘ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি’ শীর্ষক একটি তথ্যচিত্র বানান। তারপর এই বিষয়ের উপর ভিত্তি করে একটি বইও লেখেন তিনি। এই ছবিতে নেতাজির অন্তর্ধানের বহু প্রমাণ মিলবে এই ছবিতে। সেভাবে এই ছবির প্রচারে নামেননি পরিচালক। তবে গবেষণা ও তথ্যে ভরপুর ‘সন্ন্যাসী দেশনায়ক’ ছবিটি। এই ছবিতে গুমনামি বাবার লুক সঠিকভাবে তুলে ধরার জন্য নেওয়া হয়েছে প্রস্থেটিক মেকআপের সাহায্য। অন্যদিকে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে এমন এক চরিত্রতে পেয়ে উচ্ছ্বসিত দর্শক। আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারীতে মুক্তি পেতে পারে এই ছবি।

ভ্যাপসা গরমের মাঝেই বৃষ্টির পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কোথায় কোথায় দুর্যোগ?

দার্জিলিং-কালিম্পং নয়, ঘুরে আসুন উত্তরবঙ্গের ‘টোদেই-তাংতা‘

Airtel-এর ৯৯ টাকার রিচার্জ প্ল্যানের কথা জানেন? মিলবে আনলিমিটেড ডেটা

মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যাচ্ছে? এই ৪ উপায়ে গাছ হবে সবুজ

রাধাকৃষ্ণের প্রেমলীলার উৎসব শুরু কবে? জেনে নিন ঝুলনযাত্রার তিথি

বয়স বাড়লেই বিপাকক্রিয়া কমে না, তবে কেন বাড়ছে ওজন?

বাড়ি থেকে বেরোনোর সময়ে পিছন থেকে ডাক ‘অযাত্রা’! কী বলছে জ্যোতিষশাস্ত্র?

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের