প্রথম পরিচালক গৌতম হালদারের দেওয়া শাড়ি পরেই কলকাতা চলচ্চিত্র উৎসবে বিদ্যা

কেরিয়ারের প্রথমে যখন কোনও ছবির জন্যে ডাক পাচ্ছিলেন না বিদ্যা, তখন প্রয়াত পরিচালক গৌতম হালদার তাঁর ছবি ‘ভাল থেকো’র জন্যে বেছে নিয়েছিলেন বিদ্যা বালনকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গোটা বছর এই উৎসবের জন্যে অপেক্ষা করেন সিনেপ্রেমীরা। প্রতি বছর কলকাতার নন্দনে আয়োজিত হয় এই চলচ্চিত্র উৎসব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এক সপ্তাহ ধরে চলে এই উৎসব। এ সময় দর্শকদের ভিড়ে একেবারে গমগম করে নন্দন চত্বর। এবার কলকাতা চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি হল ফ্রান্স। এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে ২৯ টি দেশের ১৭৯ টি ছবি প্রদর্শিত হবে। দেশ-বিদেশের নানা ভাষার ছবি, ডকুমেন্ট্রি, শর্ট ফিল্ম-সহ একাধিক সিনেমার প্রদর্শিত হয় প্রায় ২০ টি প্রেক্ষাগৃহে। যা দেখার জন্যে উপচে পড়ে দর্শকদের ভিড়। এছাড়াও উৎসবের দিনগুলিতে বলিউডের অসংখ্য সেলিব্রিটি আমন্ত্রিত থাকেন। যেমন শুক্রবার কলকাতা চলচ্চিত্র উৎসবকে আলোকিত করলেন বিদ্যা বালন। উৎসবে পা দিয়েই নিজের অতীতে ফিরে গেলেন অভিনেত্রী। কেরিয়ারের প্রথমে যখন কোনও ছবির জন্যে ডাক পাচ্ছিলেন না বিদ্যা, তখন প্রয়াত পরিচালক গৌতম হালদার তাঁর ছবি ‘ভাল থেকো’র জন্যে বেছে নিয়েছিলেন বিদ্যা বালনকে। বাংলা ছবি দিয়ে অভিনয় দুনিয়ায় হাতেখড়ি তাঁর। তাই কলকাতায় এসেই প্রিয় পরিচালকের স্মৃতি ফুটে উঠল তাঁর চোখে।

বাংলা ভাষাও তাঁর স্পষ্ট। কোনও শিকড়ের টান ছাড়াই কলকাতাকে মন থেকে ভালবাসেন নায়িকা। তাই কখনই কলকাতায় আসার সুযোগ ছাড়েন না অভিনেত্রী, ডাক পেলেই কলকাতায় চলে আসেন। শুক্রবার লাল-কালো বোমকাই শাড়িতে চলচ্চিত্র উৎসবে হাজির হন বিদ্যা বালন। সঙ্গে কাঁধ ছোঁয়া লম্বা ঝুমকো দুল, হাতখোঁপায় ফুল, ছোট্ট টিপ, হালকা লিপস্টিক, আর কাজলে পুরো বাঙালিনী বিদ্যা বালন। মঞ্চে উঠেই অভিনেত্রী বলেন, তিনি বাংলার এবং বাঙালির। এমনকী সম্পূর্ণ কথাও তিনি বাংলাতেই বললেন। সঙ্গে দর্শকদের অনুরোধে রাহুল দেব বর্মনের গাওয়া একটি বাংলা গানও গাইলেন তিনি। এরপরেই তিনি তাঁর কেরিয়ারের প্রথম জীবনের একটি স্মৃতি টানলেন। আর তা বলতে বলতেই আবেগঘন হয়ে গেলেন। জানালেন, তাঁর কেরিয়ারের প্রথম পরিচালক প্রয়াত গৌতম হালদারের দেওয়া শাড়ি পরেই তিনি উৎসবে এসেছেন। সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রয়াত পরিচালকের কন্যা রাইপূর্ণা হালদারও।

বিদ্যা আরও বলেন, প্রয়াত পরিচালকের দেওয়া শাড়িটা আজও তাঁর কাছে অনন্য। তাঁর দেওয়া উপহার খুবই যত্ন করে রেখেছেন। কলকাতায় আসছেন, গৌতম দাদার কথা বলবেন, তাই প্রথম পরিচালকের দেওয়া শাড়িই হবে তাঁর আদর্শ পোশাক। শুধু প্রয়াত গৌতম হালদারের শাড়ি নয়, তাঁকে স্মরণ করে দু’মিনিটের নীরবতাও পালন করেছেন বিদ্যা বালন। চলচ্চিত্র উৎসবে এসেই যেন তাঁর চোখে কল্তাকাতাতে কাটানো সমস্ত স্মৃতি ফুটে উঠেছিল। এরপর প্রিয় পরিচালককে নিয়ে কথা বলতে বলতে কেঁদে ফেলেন নায়িকা। বিদ্যার কথায়, কেরিয়ারের শুরুতে তখন তাঁর একের পর এক দক্ষিণী ছবি বাতিল হচ্ছে। হাতে কাজ বলতে কয়েকটি বিজ্ঞাপনী ছবি। অনেকেই তাঁকে ছবিতে নেওয়ার আশ্বাস দিতেন। কিন্তু কেউই কথা রাখতেন না। সেই সময় গৌতম হালদার তাঁকে ‘ভাল থেকো’ ছবিতে সুযোগ দিয়েছিলেন। ব্যাস, তখন থেকেই বিনোদন দুনিয়ায় পাকাপোক্তভাবে এন্ট্রি নেন বিদ্যা। সেদিনের সেই বিদ্যা আজ বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন। ছবিতে ‘আনন্দী’-র চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা, অন্য গুরুত্বপূর্ণ ভুমিকায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। উল্লেখ্য বিদ্যার দ্বিতীয় বাংলা ছবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’। পরিচালক প্রদীপ সরকার। এরপরে সুজয় ঘোষের ‘কাহানি’ ছবিতেও তিনি অভিনয় করেছেন, সেখানে পরিচালক থেকে সহ-অভিনেতারা বা‌ঙালি ছিলেন। সুতরাং কাজের ক্ষেত্রে কলকাতায় অনেক লম্বা সময় কাটিয়েছেন নায়িকা। আবার তাঁর সাম্প্রতিক ব্লকবাস্টার ‘ভুলভুলাইয়া ৩’-এ তিনি ‘মঞ্জুলিকা’। সেখানেও রয়েছে কলকাতা যোগ।

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা নত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের