যিশুকে শুভেচ্ছা বিদ্যার

চিরঞ্জীবির পর এবার 'বাবা বেবি ও...' ছবির জন্য যিশুকে শুভেচ্ছা জানালেন বিদ্যা বালন। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিরঞ্জীবির পর এবার ‘বাবা বেবি ও…’ ছবির জন্য যিশুকে শুভেচ্ছা জানালেন বিদ্যা বালন।  যিশু ও বিদ্যা এর আগেও একসঙ্গে কাজ করেছেন। ‘শকুন্তলা’ ছবিতে তাঁরা জুটি বেধে কাজ করেছেন । পর্দায় তাঁদের বিচ্ছেদও হয়। কিন্তু বাস্তবে তাঁরা সহকর্মী ও ভালো বন্ধু। আরও একবার তার প্রমাণ মিলল। যিশুকে শুভেচ্ছা জানিয়ে এদিন টুইট করে বিদ্যা জানিয়েছেন ‘ যিশু আমি নিশ্চিত এই ছবি মানুষকে আবারও হলমুখী করবে। আমার অনেক শুভেচ্ছা রইল, অনেক আদর।’ 

বলা বাহুল্য বাংলা ছবি ও বাঙালির প্রতি বিদ্যার এক আলাদাই টান রয়েছে। বাঙালিদের তিনি এক অন্যরকম ভালোবাসা দেন বা পছন্দ করেন। ২০০৩ সালে গৌতম হালদারের ‘ভাল থেকো’ ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা বালন। সেই থেকে এক অন্যরকম সম্পর্ক তাঁর এই ইন্ডাস্ট্রির সঙ্গে। আর তাই প্রায় সবাইকে চমকে দিয়ে এদিনের পোস্টের ক্যাপশনে খানিক বাংলাও লিখেছেন অভিনেত্রী। লিখেছেন- ‘ প্রেম আছে, মজাও আছে সাথে মিষ্টি গান… বাবা, বেবি ও মানেই হাসি-মজা আর ফান।’ 

আগামী ৪ ফেব্রুয়ারী মুক্তি পাবে উইন্ডোজের এই ছবিটি। যমজ দুই সন্তানকে একা হাতে বড় করে তোলার এক গল্প নিয়ে আসছে এই ছবি। মূল চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। তাঁর চরিত্রের নাম মেঘ । যার হঠাৎই আলাপ হয় বৃষ্টির সঙ্গে। সেই চরিত্রে অভিনয় করছেন শোলাঙ্কি রায়। আর তাঁদের দুজনের মধ্যে প্রেম অপ্রেমের ঘনঘটা। তাঁদের নামহীন সংজ্ঞাহীন সম্পর্কের বেড়ে ওঠাই এই গল্পের মূল রসদ। 

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা