বিদ্যার ছবি ব্যবহার করে প্রতারণা, ইনস্টাগ্রামে রহস্যময় পোস্ট অভিনেত্রীর

এরপর বিদ্যা আরও একটি স্ট্যাটাস দিয়ে নিজের প্রেগনেন্সি হওয়ার গুঞ্জনও ছড়ান। যদিও সেই রহস্য আজ ভেদ হয়। বিদ্যাকে পরবর্তীতে দেখা যাবে, "দো অর দো মিলেঙ্গে" ছবিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিণীতি চোপড়া, কৃতি স্যাননের পর এবার প্রতারণার শিকার হলেন বিদ্যা বালন। মাস কয়েক আগেই অভিনেত্রী পরিণীতি চোপড়া জানিয়েছিলেন, তাঁর নাম করে কোনও একটি অভিনয় সংস্থা মানুষদের থেকে লুঠ করছে। অভিনেত্রীর কান পর্যন্ত পৌঁছলে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় এসে ভক্তদের জানান তিনি। এরপর কৃতি স্যাননের ক্ষেত্রেও একই বিষয় ঘটেছিল। এরপর এমনই একজন প্রতারকের খপ্পরে পড়লেন অভিনেত্রী বিদ্যা বালন। এখন চারিদিকে প্রতারণায় ছেয়ে গিয়েছে। নিস্তার পাচ্ছেন না সেলিব্রিটিরাও।

সম্প্রতি বিদ্যা বালন তাঁর বন্ধু এবং পরিবারকে সতর্ক করতে ইনস্টাগ্রামে একটি দুর্ভাগ্যজনক পোস্ট করেছেন। সেখানেই অভিনেত্রী জানান, তাঁর ছদ্মবেশে একজন অজ্ঞাত ব্যক্তি লোকেদের কাছ থেকে পয়সা লুঠছেন। আর দাবি করছেন তিনিই বিদ্যা বালন। অভিনেত্রী আরও জানান যে, এটি খুবই ‘দুঃখজনক’ যে তাঁকে এই ঘটনাটি ইনস্টাগ্রামের মতো একটি পাবলিক প্ল্যাটফর্মে এসে জানাতে হচ্ছে। যেখানে তাঁকে লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করেন। কিন্তু বিষয়টি জানাতে এটিই একমাত্র উপায় বলে জানান তিনি। কারণ ছদ্মবেশী ওই ব্যক্তি একই নাম এবং তাঁর একই ডিসপ্লে ছবি দিয়ে লোকজনদের সঙ্গে প্রতারণা করছেন। ১৬ জানুয়ারী, বিদ্যা বালন তার ইনস্টাগ্রামে গিয়ে লিখেছেন, “সবাইকে অভিবাদন। এটা দুঃখজনক হলেও এটি ঘটছে। একজন ব্যক্তি নিম্নোক্ত এই নম্বরটি ব্যবহার করছেন +91 81005 22953 এবং তিনি আমি বলে নিজেকে দাবি করে লোকজনের কাছে পৌঁছচ্ছেন। আমার ছবিকে হোয়াটসঅ্যাপ ডিপি হিসাবেও ব্যবহার করছেন৷ দয়া করে এর থেকে কোনো কল বা মেসেজ এন্টারটেইন করবেন না।”

যাই হোক, এরপর বিদ্যা আরও একটি স্ট্যাটাস দিয়ে নিজের প্রেগনেন্সি হওয়ার গুঞ্জনও ছড়ান। যদিও সেই রহস্য আজ ভেদ হয়। বিদ্যাকে পরবর্তীতে দেখা যাবে, “দো অর দো মিলেঙ্গে” ছবিতে। যেখানে বিদ্যা, প্রতীকের পাশাপাশি ইলিয়ানা ডি’ক্রুজ এবং সেন্ধিল রামামূর্তিও রয়েছেন। যেটি পুরোপুরি একটি কমেডি ড্রামা। ২০২১ সালে এই ছবির ঘোষণা করেছিলেন বিদ্যা। প্রথমবার ছবিতে একসঙ্গে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী।

৮৪ দিন সব ফ্রি! মধ্যবিত্তের পকেট বাঁচাতে দুর্দান্ত সস্তা প্ল্যান নিয়ে এল Airtel

বন্দর আব্বাস হামলার পাল্টা জবাব, মার্কিন ঘাঁটিতে আঘাত হানল ইরান

ভিডিও কনফারেন্সে সব অফিসারকে ক্যামেরা ‘‌অন’‌ রাখতে হবে, নির্দেশ লালবাজারের

চেন্নাই ভ্রমণের গল্প উল্টে গেল! মন জয় করল বিলাসবহুল হোটেল

উত্তেজনা মধ্যপ্রাচ্যে! ইরানে ফের বড় হামলা চালাল মার্কিন সেনাবাহিনী

বাজারে এল নয়া Hero Super Splendor XTEC 2.0, এক লিটারে যাবে ৭২ কিলোমিটার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

মাসে খরচ মাত্র ১০৭ টাকা, বাইকপ্রেমীদের মন জয় করেছে এই বাইক

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

দেশের ৮টি অনন্য ম্যানগ্রোভ অরণ্য, ঘুরে আসুন অফবিট ট্রাভেলের সেরা জায়গায়

ওজন কমাতে বাদ দিচ্ছেন খাবার? শরীরে পড়তে পারে বিরূপ প্রভাব

সকালে খালি পেটে ডাবের জল খেলে মিলতে পারে উপকার, জানুন কেন?