এই মুহূর্তে

থাইল্যান্ডে একান্তে বিজয়-রশ্মিকা, মধুচন্দ্রিমায় স্ত্রীকে রান্না করে সারপ্রাইজ দিলেন নায়ক

নিজস্ব প্রতিনিধি: বিয়ের পর হানিমুনে থাইল্যান্ডে উড়ে গিয়েছেন বিখ্যাত তেলেগু জুটি বিজয় দেবেরকোন্ডা, রশ্মিকা মান্দান্না। গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের বিলাসবহুল রিসর্টে গাঁটছড়া বেঁধেছেন তারকা জুটি। যদিও তাঁদের সম্পর্কের কথা ঘুনাক্ষরেও কেউ জানতে পারেনি। বিয়ের কয়েক দিন আগে সম্পর্কে সিলমোহর দেন তারকা যুগল। এরপর উদয়পুরে রাজকীয়ভাবে বিয়ে সারেন তাঁরা। সকালে বিজয়ের ঐতিহ্য এবং রাতে রশ্মিকার সংস্কৃতি ও ঐতিহ্য মেনে দক্ষিণী রীতিতে বিয়ে করেন তাঁরা। তাঁদের বিয়ের ছবিগুলি এখনও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে। হলদি অনুষ্ঠান হোক বা মেহেন্দি, প্রতিটি লুকেই তাঁরা ভক্তদের নজর কেড়ে নিয়েছিলেন। যাই হোক, বিয়ের পর গত ৪ মার্চ হায়দরাবাদে রাজকীয় রিসেপশনের আয়োজন করেন তাঁরা। যেখানে তারকা যুগলের ইন্ডাস্ট্রির একাধিক বন্ধু-বান্ধব উপস্থিত হয়েছিলেন। তবে বিয়ের পর বিজয়ের সঙ্গে একাধিক জায়গায় দেখা গিয়েছিল রশ্মিকাকে।

যাই হোক, এখন দেশের সব কাজ মিটিয়ে থাইল্যান্ডে হানিমুন কাটাচ্ছেন তারকা যুগল। যদিও বিষয়টি কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল। কারণ তারকা যুগল নিজেরা হানিমুনের বিষয়ে কিছু জানান নি। থাইল্যান্ডে এক ভক্ত তাঁদের দেখতে পান। এবং ক্যামেরাবন্দি করে নেন। তবে আর লুকোচুরি নয়, গতকাল তারকা যুগল নিজেরাই তাঁদের হানিমুনের রোমান্টিক ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভিডিওতে বিয়ের পর তাঁদের প্রথম অবসর যাপন করতে দেখা গিয়েছে। দম্পতি মধুচন্দ্রিমার জন্যে থাইল্যান্ডের ব্যক্তিগত এয়ারবিএনবি ভিলা বেছে নিয়েছেন। ভিলাতে রশ্মিকার প্রতি বিজয়ের প্রেমময় আচরণ স্পষ্ট ছিল। তিনি স্ত্রীর জন্যে রান্না করে তাঁকে বিশেষ অনুভব করিয়েছেন। রশ্মিকাকে কোলে নিয়ে রোমান্টিক হয়েছেন, এবং স্ত্রীকে চুম্বনে ভরিয়ে দেন। রশ্মিকা বিজয়কে স্বামী বলে আখ্যা দিয়েছেন এবং বিজয় রশ্মিকাকে সেরা বন্ধু বলে ডেকেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by 4K Quality 😎🔥 (@clipbazaar_4k)

তবে জানিয়ে রাখি, বিজয়-রশ্মিকার এটি একটি প্রচারের ভিডিও। তাঁরা তাঁদের রোমান্টিক অঙ্গভঙ্গির মাধ্যমে থাইল্যান্ডের এই বিলাসবহুল ভিলার প্রমোশন করেছেন। অর্থাৎ এখানেই তাঁদের হানিমুন হয়ে গেল। মধুচন্দ্রিমাতেও কাজে লিপ্ত ছিলেন তাঁরা। সত্যিই তাঁরা দুর্দান্ত পেশাদার। এ বছর রশ্মিকা ও বিজয়ের বিয়ে ছিল বছরের অন্যতম বড় অনুষ্ঠান। কেননা তারা তারকা তকমা ফেলে দিয়ে বিভিন্ন আচার-অনুষ্ঠান ও প্রার্থনার মাধ্যমে বিয়ে করেছেন। যাই হোক, বিয়ের পর বিজয় ও রশ্মিকাকে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে। দুজনেই ‘রণবলী’ ছবিতে কাজ করছেন, যা ২০২৬ সালের ১১ সেপ্টেম্বর মুক্তি পাবে। প্রায় সাত বছর পর বিজয় ও রশ্মিকাকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। তাঁদের শেষবার ২০১৯ সালের ‘ডিয়ার কমরেড’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল। রশ্মিকার পরবর্তী বলিউড ছবির কথা বলতে গেলে, তাঁকে শাহিদ কাপুর এবং কৃতি স্যাননের সঙ্গে ‘ককটেল ২’-তে দেখা যাবে, যা ১৯ জুন মুক্তি পাবে। সম্প্রতি ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে প্রেক্ষাগৃহে এর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। এই ছবিতে রশ্মিকা এবং কৃতি একটি সমকামী জুটির চরিত্রে অভিনয় করবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

করিমপুরে প্রচারে জোর তৃণমূলের, গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগে অভিনেতা সোহম

অভিষেক শর্মার সঙ্গে পলক তিওয়ারি! ভক্তদের মধ্যে গুঞ্জন

গুরুতর অসুস্থ সাবা আজাদ, উঠে দাঁড়াতে পারছেন না, কীভাবে প্রেমিকার যত্ন নিচ্ছেন হৃতিক?

‘রাম সবার, কারও একার নয়’, ঘাটালে প্রচারে গিয়ে বিজেপিকে নিশানা দেবের

মুম্বইয়ে ২.৮১ কোটি টাকায় অফিস লিজে নিলেন মাধুরী, অভিনয় ছেড়ে ব্যবসা খুলছেন নাকি?

KBC-তে ৫০ লাখ জয়ী মধ্যপ্রদেশের সরকারি আধিকারিক গ্রেফতার, কী অভিযোগ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ