তেলেঙ্গানায় নতুন বাড়িতে সত্যনারায়ণ পুজো সেরে ‘গৃহপ্রবেশ’ করলেন নবদম্পতি বিজয়-রশ্মিকা

আগামী ৪ মার্চ গ্র্যান্ড রিসেপশনের আগে বিজয় স্ত্রী রশ্মিকাকে তেলেঙ্গানার মাহবুবনগর জেলার থুম্মনপেটে নিজের পৈতৃক গ্রামে নিয়ে গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ঐতিহ্য মেনে গত ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেছেন বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দান্না। রাজস্থানের উদয়পুরে একটি বিলাসবহুল ফোর্টে রাজকীয়ভাবে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। বিজয়ের তেলেগু মতে সকালে বিয়ে সেরেছেন তাঁরা, আর সন্ধ্যায় রশ্মিকার ঐতিহ্য কুর্গ মতে বিয়ে সেরেছেন তাঁরা। যাই হোক, বিয়ের পরেই হায়দরাবাদে ফিরে গিয়েছেন তারকা দম্পতি, শ্বশুরবাড়িতে রয়েছেন রশ্মিকা মান্দান্না। আগামী ৪ মার্চ হায়দরাবাদে রাজকীয় রিসেপশন তাঁদের। যেখানে বলিউড এবং দক্ষিণের একাধিক তারকার উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি তাঁদের রিসেপশন হবে কড়া নিরাপত্তায় মুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁদের রিসেপশনে থাকতে পারেন। গতকাল তিরূপতি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তারকা জুটি।

বিয়ের পর একটি বিশেষ উপায়ে মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। নতুন জীবন শুরুর জন্য দেশজুড়ে মিষ্টি বিলি করেছেন। বেশ কয়েক বছর প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারকা যুগল। তাঁদের বিয়ের ছবি এখনও ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়ে রয়েছে। যাই হোক, আগামী ৪ মার্চ গ্র্যান্ড রিসেপশনের আগে বিজয় স্ত্রী রশ্মিকাকে তেলেঙ্গানার মাহবুবনগর জেলার থুম্মনপেটে নিজের পৈতৃক গ্রামে নিয়ে গিয়েছেন। সেই ছবি ভাইরাল হতেই তারকা যুগলের ভক্তরা মুগ্ধ হয়ে গিয়েছেন। কেননা তাঁরা সম্পূর্ণ তারকা তকমা ত্যাগ করে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন।

 

রশ্মিকা এবং বিজয়ের তাঁদের গ্রামে যাওয়ার ভাইরাল ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, রশ্মিকা বেশ আনন্দিত বিজয়ের গ্রামে উষ্ণ অভ্যর্থনা পেয়ে। তিনি এই অনুষ্ঠানের জন্য সাধারণ লুক বেছে নিয়েছিলেন। একটি ঐতিহ্যবাহী সিল্ক শাড়ি এবং সাধারণ দক্ষিণ ভারতীয় গয়না পরেছিলেন। অন্যদিকে বিজয়, একটি পেস্তা রঙের কুর্তা পরেছিলেন। এদিন ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনার মাধ্যমে বিজয় এবং রশ্মিকাকে স্বাগত জানানো হয় তাদের গ্রামে। তাদের আগমনের জন্যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। বিজয়ের সঙ্গে তাঁর পুরো পরিবার ছিল। এই জমকালো অনুষ্ঠানের জন্য তাদের গ্রামের বাড়িটিও সুন্দরভাবে সাজানো হয়েছিল। এদিকে তেলেঙ্গানায় তাঁরা তাঁদের নতুন বাড়িতে সত্যনারায়ণ পুজো দিয়ে গৃহপ্রবেশ করলেন, এবং ভগবানের আশীর্বাদ নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। আর পুজোতে অংশ নেওয়ার জন্যেও তারা ঐতিহ্যবাহী লাল-সাদা পোশাকে রঙ মিলয়ে সাজলেন। সেই ছবিও এখন ভাইরাল। এদিকে বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দান্না ৪ মার্চ হায়দ্রাবাদে তাঁদের বিবাহের রিসেপশনের আয়োজন করছিলেন, যেখানে অনেক বিশিষ্ট চলচ্চিত্র তারকা এবং রাজনীতিবিদ উপস্থিত থাকবেন। সকলেই তাদের আশীর্বাদ জানাতে সেখানে উপস্থিত থাকবেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার