Loading live market data...
Loading active stocks...
Connecting...

তামান্না অতীত, এখন আমিরের প্রাক্তন প্রেমিকার প্রেমে ডগমগ বিজয় ভার্মা

এখন আবার শোনা যাচ্ছে, অভিনেত্রী ফাতিমা শেখের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বিজয় ভার্মা। যাঁকে কিনা আগে আমির খানের গুজব প্রেমিকা বলা হত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদনে তারকাদের সম্পর্কের চড়াই-উতরাই লেগেই রয়েছে। আজ প্রেম ভাঙছে তো, কাল গড়ছে। কেউ নতুন সম্পর্কে পড়ছে আবার কেউ দীর্ঘদিনের প্রেম ভেঙে বিয়ের পিঁড়িতে বসছে। প্রায়শই তারকাদের ব্রেক আপ, প্যাচ আপের খবরও শোনা যায়। এমনটা হয়েই আসছে! তাই তারকাদের সম্পর্ক নিয়ে ভক্তদের জানার আগ্রহ শেষ থাকে না। ২০২৩ সালে প্রথম প্রকাশ্যে এসেছিল যে অভিনেতা বিজয় ভার্মার প্রেমে পড়েছেন বলিউডের মিল্কি সুন্দরী তামান্না ভাটিয়া। তাঁদের দুটিকে প্রায়শই একসঙ্গে নানা ইভেন্টে দেখা যেত। পাশাপাশি একে অপরের সঙ্গে জুটি বেঁধে সিনেমাও করেছেন তাঁরা। কিন্তু ২ বছর গড়াতে না গড়াতেই সব শেষ।

শোনা যায়, বিয়ের জন্যে চাপ দেওয়ার কারণে বিজয় সম্পর্ক ভাঙে ‘আজ কি রাত’ তারকার সঙ্গে। এরপর দুটিকে আর একসঙ্গে দেখা যায়নি। তামান্না মুলত দক্ষিণের নায়িকা হলেও এখন বলিউডেই তাঁর আধিপত্য। যদিও সম্পর্ক ভাঙা নিয়ে বিজয় বা তামান্না কেউই কোনও মন্তব্য করেন নি। এখন আবার শোনা যাচ্ছে, অভিনেত্রী ফাতিমা শেখের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বিজয় ভার্মা। যাঁকে কিনা আগে আমির খানের গুজব প্রেমিকা বলা হত। তবে এই গুজবের সূত্রপাত কোথায়? জানা যায়, সম্প্রতি ফাতিমা শেখের সঙ্গে বিজয় ভার্মাকে একটি ক্যাফেতে রোমান্টিক ডেটে দেখা গিয়েছিল। এরপর থেকেই তাঁদের ডেটিংয়ের খবরটি জোরদার হয়েছে।

যদিও এই বিষয়ে বিজয় ভার্মা বা ফাতিমা সানা শেখ কোনও প্রতিক্রিয়া জানাননি। তাই তাঁরা সম্পর্কে শিলমোহর না দিলে বিষয়টি গুজবই থেকে যাবে। তবে জেনে রাখা ভাল, বিজয় ও ফাতিমাকে শীঘ্রই ‘গুস্তাখ ইশক’ ছবিতে দেখা যাবে। আর ফাতিমাকে শীঘ্রই অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ ছবিতে দেখা যাবে। যেখানে আদিত্য রায় কাপুর, সারা আলি খান, নিনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠি, অনুপম খের, আলি জাফর-সহ একাধিক তারকা অভিনয় করছেন। ছবিতে আলি জাফরের সঙ্গে জুটি বাঁধবেন ফাতিমা সানা শেখ। একসময় আমিরের সঙ্গে ফাতিমার প্রেম চর্চায় ছিল। কিন্তু গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির তাঁর সম্পর্কের শিলমোহর দেওয়ায় গুঞ্জন ভেঙে যায়। এখন শোনা যাচ্ছে, বিজয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ফাতিমা সানা শেখ।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?