রাম-সীতাকে নিয়ে পুরনো টুইট ভাইরাল, বিপাকে পড়ে ক্ষমা চাইলেন বিক্রান্ত ম্যাসি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: তাঁর অভিনীত ‘টুয়েলভথ ফেল’ ছবি সাড়া ফেলে দিয়েছে সমালোচক ও দর্শক মহলে। প্রশংসায় ভাসছেন তিনি। আর সেই প্রশংসার মধ্যেই অভিনেতা বিক্রান্ত ম্যাসির এক পুরনো টুইট ঘিরে নতুন করে জলঘোলা করতে শুরু করেছে রাম ভক্তরা। খানিকটা বিড়ম্বনায় পড়ে নিজের পুরনো টুইট নিয়ে সাফাই দিতে গিয়ে ‘টুয়েলভথ ফেল’ নায়ক বলেছেন, ‘কাউকে অসম্মানের কিংবা অপমানের উদ্দেশে ওই টুইট করিনি।’

সম্প্রতি এক সাক্ষা‍ৎকারে বিক্রান্ত বলেছিলেন, ‘তিনি এমন এক পরিবারে বেড়ে উঠেছেন যেখানে সর্বধর্ম সমন্বয়ের নজির রয়েছে। আমার বাবা একজন খ্রিস্টান। আমার মা একজন শিখ। আর আমি হিন্দু ধর্মাবলম্বী। আর আমার এক ভাইয়ের নামে মইন। যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাঁকে ইসলাম ধর্ম গ্রহণে কোনও বাধা দেয়নি বাবা-মা। বরং তাঁরা উ‍ৎসাহিত করেছে।’

‘টুয়েলভথ ফেল’ ছবির নায়কের ওই স্বীকারোক্তির পরেই রাম ভক্ত ও হিন্দু ধর্মের স্বঘোষিত ইজারাদাররা আদাজল খেয়ে আসরে নেমেছেন। ম্যাসিকে হিন্দু বিরোধী প্রমাণের জন্য ২০১৮ সালে জম্মুর কাঠুয়ায় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা নিয়ে তাঁর করা পুরনো টুইট ভাইরাল করে দিয়েছে। ওই টুইটে ম্যাসি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত রাম-সীতার একটি কার্টুন পোস্ট করেছিলেন। কার্টুনে দেখা যাচ্ছে ভগবান রামকে সীতা বলছেন, ‘ভাগ্যিস ভাল, রাবণ  আমাকে অপহরণ করেছিল। আপনার ভক্তরা নয়।’ ওই পোস্টের নিচে ম্যাসি লেখেন, ‘আধা সিদ্ধ আলু ও আধা সিদ্ধ জাতীয়তাবাদীরা শুধু অন্ত্রে ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কাঠুয়া ও উন্নাও ধর্ষণ মামলাকে ধিক্কার।’

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে