‘ধর্ষকের ফাঁসির সাজা হওয়া উচিত’, হেমা কমিটি প্রসঙ্গে বললেন বিক্রান্ত মাসে

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি সিনেমা জগতে যেন প্রতিবাদের ঝড় উঠেছে। গত কয়েক দিন ধরে উত্তাল টলিপাড়া। এবার সিনেমা জগতে নারীদের সুরক্ষা নিয়ে এবার নিজের মতামত জানালেন অভিনেতা বিক্রান্ত মাসে। জানালেন, তিনি একজন পুরুষ। তাই স্বাভাবিকভাবেই একজন মহিলার থেকে বেশি নিরাপদে রয়েছেন তিনি। তবে একটা ভেবেই লজ্জিত তিনি। তা হল নারীরা একদমই সুরক্ষিত নয়। পুরুষদের মত নারীদের নিরাপত্তা নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান,‘দুর্ভাগ্যবশত মহিলারা তাঁদের মতো সুরক্ষিত নন। তবে তাঁদের চুপ করে থাকলে চলবে না। সময় এসেছে দিন বদলানোর। সকলকে এক হতে হবে। এই লড়াইটা সকলের। কারোর একার লড়াই নয়। যেসব জায়গায় খামতি থেকে যাচ্ছে, সে দিকে আরও বেশি করে নজর দিতে হবে। তবে শুরুটা করতে হবে নিজেকে দিয়ে।মুখ খুলতে হবে।’

পাশাপাশি বিক্রান্তকে হেমা কমিটি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, সেখানেই তিনি জানান যে, মহিলাদের হেনস্থার ঘটনা শুধুমাত্র বিনোদন দুনিয়ার মধ্যে সীমিত থাকবে এমন চান না অভিনেতা। একইসঙ্গে তিনি আরও জানান, ‘হেমা কমিটি বা এই সংক্রান্ত কোনও বিষয়কে ছোট করছি না। মালয়ালম চলচ্চিত্র জগতে যা ঘটেছে, তাকে একটি ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না তিনি।’ বিক্রান্তের কথায়, ইন্ডাস্ট্রির ভেতরে আরও অনেক অপ্রীতিকর ঘটনা রয়েছে যা প্রকাশ্যে আনা জরুরি। কোন ঘটনা যেন লুকায়িত না থাকে। সব অপ্রীতিকর ঘটনা সামনে আনতে হবে।

ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের জন্য তিনি ফাঁসির সাজাকে সমর্থন করেন বলে জানান। এই নিয়ে তিনি জানান, ‘ঘটনার গুরুত্বের উপর নির্ভর করে ফাঁসির সাজা দিতে হবে। অপ্রাপ্তবয়স্কদের উপর হওয়া অত্যাচারের ক্ষেত্রে তো এটাই একমাত্র সাজা হওয়া উচিত।  কেননা এটা ঘৃণ্য অপরাধ। এর সাজা হওয়া উচিত ফাঁসি। তবে ঘটনার উপর তা নির্ভর করবে তাঁর কী শাস্তি হওয়া উচিত।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে