ক্যামেরা ‘অন’ করেই কান্নায় ভেঙে পড়লেন মোনালিসা, হঠাৎ কী হল ভাইরাল গার্লের?

তবে চিন্তা করার কোনও কারণ নেই। এটা নিছকই মোনালিসার অভিনয়ের একটি ঝলক। বোঝাই যাচ্ছে, তিনি আস্তে আস্তে অভিনয় শিল্পকে ভালই রপ্ত করছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ মহাকুম্ভ থেকে আলোচনায় এসেছেন ভাইরাল গার্ল মোনালিসা। মধ্যপ্রদেশ থেকে প্রয়াগরাজে মালা বেচতে গিয়েছিলেন মোনালিসা। সেই মেলাই খুলে দিয়েছে তাঁর ভাগ্য। অসাধারণ চোখ, সুন্দর মুখশ্রীর কারণে ইউনিক হয়ে উঠেছিলেন মোনালিসা ভোঁসলে। মূহুর্তেই ভাইরাল হয়ে যান তিনি। মেলায় ভ্লগারদের তোলা মোনালিসার নানা ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। সেই ভিডিও সুবাদেই ডাক পেয়ে যান বলিউডে। আগামী বছরে রিলিজ হবে সনোজ মিশ্রের ‘দ্য মণিপুর ডায়েরি’। সেখানেই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন মোনালিসা। যা একজন সাধারণ মেয়ের স্বপ্নের থেকে কম কিছু নয়। মাহেশ্বর থেকে মোনালিসাকে মুম্বই নিয়ে গিয়েছেন সনোজ মিশ্র। নিজে হাতে অভিনয়ের ট্রেনিং দিচ্ছেন তিনি। সঙ্গে নাচেও প্রশিক্ষণ নিচ্ছেন মোনালিসা।

এর মাঝেই মোনালিসার একটি চোখের জলের ভিডিও ভাইরাল হল। সেখানে কাঁদতে দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু কেন? কেরিয়ারের শুরুতেই কী ঘটে গেল তাঁর জীবনে? ভিডিওতে দেখা যাচ্ছে, মোনালিসা ক্যামেরার সামনেই কাঁদছেন। টলটল করছে চোখ। মোনালিসার চোখে মুখে বিষন্নতা স্পষ্ট। ভিডিওটি দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন মোনালিসার ভক্তরা। সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কী হয়েছে মোনালিসার? তবে চিন্তা করার কোনও কারণ নেই। এটা নিছকই মোনালিসার অভিনয়ের একটি ঝলক। বোঝাই যাচ্ছে, তিনি আস্তে আস্তে অভিনয় শিল্পকে ভালই রপ্ত করছেন? চোখের জলে বাহিয়ে ভালোই বোকা বানালেন তিনি ভক্তদের! বোঝার উপায়ইইই নেই যে, মোনালিসা অভিনয় করছেন! এই ভিডিওটিতে মোনালিসা কান্নার অভিনয় অনুশীলন করছিলেন। সে অভিনয়ের সমস্ত সূক্ষ্ম দিক শিখছে। যাতে ভবিষ্যতে তাঁর কোনও দূর্বলতা প্রকাশ না পায়।

 

 

View this post on Instagram

 

A post shared by monalisa bhosle (@monalisbhosle_08_)

এর আগেও মোনালিসা অভিনয় প্রশিক্ষণের কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। কিছু ভিডিওতে তাঁকে নাচতেও দেখা গিয়েছে। আবার কিছু ভিডিওতে তাঁকে সংলাপ বলতেও দেখা গিয়েছিল। পরিচালক সনোজ মিশ্রের পরিচালিত ‘দ্য মণিপুর ডায়েরি’-তে পুলিশ অফিসারের ভূমিকায় থাকা অনুপম রায়ের মেয়ে হবেন মোনালিসা। তিনি শীঘ্রই শুরু করবেন ছবির শুটিং। আর অভিনয় প্রশিক্ষণ নিতে নিতে নিজেকে ধীরে ধীরে বদলে ফেলছেন মোনালিসা।

কুড়ুল দিয়ে বাবা-স্ত্রীকে খুন, কেনও এমন পদক্ষেপ যুবকের?

ফুলের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ নবম‌ শ্রেণির পড়ুয়ার

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জুন, ছেলের বড় সাফল্যে গর্বিত মা জুহি চাওলা

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?