OTT-তে ‘অশ্লীলতা, নগ্নতা, গালিগালাজ’ বন্ধ করা দরকার, তবেই সমাজ বাঁচবে: সলমন খান

আপনি সবই করেছেন – প্রেম মেকিং, চুম্বন, সবটাই রয়েছে এখানে। কিন্তু যখন আপনি আপনার বাড়িতে প্রবেশ করবেন, আপনার প্রহরীও একইভাবে এগুলো দেখবে। তাই

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত বলিউড সুপারস্টার সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’! অ্যাকশন, রোমান্স, নাচ-গানে টই-টুম্বুর ছবি নিয়ে প্রায় একবছর পর অভিনয়ে ফিরছেন সলমন। কয়েক দশক ধরে মানুষের হৃদয় জয় করে চলেছেন বলিউডের ভাইজান। শেষবার পাঠানে দেখা মিলেছে সলমনের। যেখানে শাহরুখ-সলমন কে একসঙ্গে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন অনুরাগীরা। শোনা যাচ্ছে, আর ক্যামিও নয়! এবার সলমন-শাহরুখকে পর্দায় একসঙ্গে আনবেন সিদ্ধার্থ আনন্দ। ছবির নাম হবে, ‘টাইগার ভার্সেস পাঠান’। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেনি স্পাই ইউনিভার্স। যাই হোক, গতকাল প্রেস কনফারেন্সে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন অভিনেতা।

বর্তমানে ওয়েব সিরিজের প্রাধান্য অনেকটাই বেড়ে গিয়েছে। প্রেস কনফারেন্সে ওটিটিতে অভিনয়ের বিষয়ে সালমানকে জিজ্ঞাসা করা হলে, অভিনেতা বলেছেন, অবিলম্বে ওটিটিতে ‘অশ্লীলতা, নগ্নতা, অপব্যবহার’ বন্ধ করা দরকার। সালমান ওটিটি-তে ‘ক্লিন কন্টেন্ট’ স্বাস্থ্যকর সম্পর্কে তাঁর চিন্তাভাবনা প্রকাশ করেছেন। তাঁর কথায়, “আমি সত্যিই মনে করি মিডিয়াতে সেন্সরশিপ থাকা উচিত। এই সব.. অশ্লীলতা, নগ্নতা, গালি গালাচ (শপথ) বন্ধ করা উচিত।” কারণ এই ওয়েবসিরিজ গুলি এখন ১৫-১৬ বছরের বাচ্চারাও দেখে। কন্টেন্ট যত ক্লিন হবে, তত ভালো হবে এবং দর্শকের সংখ্যাও বাড়বে। তিনি আরও বলেন, “আপনি সবই করেছেন – প্রেম মেকিং, চুম্বন, সবটাই রয়েছে এখানে। কিন্তু যখন আপনি আপনার বাড়িতে প্রবেশ করবেন, আপনার প্রহরীও একইভাবে এগুলো দেখবে। তাই, নিরাপত্তার কারণে আমি এগুলি ঠিক মনে করি না।তোমার সীমানা অতিক্রম করার দরকার নেই। আমরা ভারতে থাকি।”

অন্যদিকে বলিউডে একের পর এক ছবি ফ্লপ হওয়ার কারণ হিসেবে অভিনেতাকে প্রশ্ন করা হলে সলমন বলেন, ‘আমি অনেকদিন ধরে এটা বলে চলেছি আমাদের হিন্দি ছবি চলছে না। ভুলভাল ছবি বানালে সেটা চলবে কী করে? পরিচালকরা ভাবে অন্ধেরি থেকে কোলাবাতেই ভারত শেষ হয়ে যায়।’ 

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…