দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ওয়াহিদা রেহমান

গত সপ্তাহেই ঐতিহাসিক নারী শক্তি বন্দন অধিনিয়াম সংসদে পাস হয়েছে, এমন সময়েই অভিনেত্রীকে আজীবন কৃতিত্ব পুরস্কারে ভূষিত করা আমাদের কাছে খুবই সম্মানের।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: চলচ্চিত্র জগতে অসাধারণ কৃতিত্বের জন্যে এ বছর দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হবে বলিউডের প্রবীণ অভিনেত্রী ওয়াহিদা রেহমানকে। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী, অনুরাগ ঠাকুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর কথায়, বলিউড চলচ্চিত্রে পাঁচ যুগ ধরে দুর্দান্ত কাজের জন্যে এ বছর দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে ওয়াহিদা রেহমানকে। ষাট-সত্তর দশকের অন্যতম দাপুটে নায়িকা ছিলেন ওয়াহিদা রহমান, সৌন্দর্য, অভিনয়ের প্রতিভা, সবেতেই তিনি সিদ্ধহস্ত ছিলেন।

সমসাময়িক নায়িকাদের তুলনায় তাঁর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি বলিউডকে। অনুরাগ ঠাকুর এক্স (পূর্বে টুইটার)-এ একটি পোস্টে জানিয়েছেন, “ভারতীয় চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ওয়াহিদা রহমান জিকে এই বছর মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত করা হবে। বিষয়টি আমি ঘোষণা করতে পেরে অত্যন্ত আনন্দ ও সম্মানিত বোধ করছি। ওয়াহিদা জি হিন্দি চলচ্চিত্রে তাঁর ভূমিকার জন্য আজও সমালোচকদের দ্বারা প্রশংসিত। তাঁর উল্লেখযোগ্য সিনেমা গুলি হল, পিয়াসা, কাগজ কে ফুল, চৌধুরী কা চাঁদ, সাহেব বিবি অর গুলাম, গাইড, খামোশি এবং আরও বেশ কিছু।”

তিনি আরও বলেছেন, “৫ দশকেরও বেশি সময়ব্যাপী কর্মজীবন, তিনি নিজের ভূমিকাগুলি অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে রচনা করেছেন। সেই কারণে রেশমা এবং শেরা চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত, ওয়াহিদা জির প্রতিশ্রুতি গুলি, একজন ভারতীয় নারী শক্তির জ্বলজ্যান্ত উদাহরণ। যিনি তাঁর কঠোর পরিশ্রম দিয়ে পেশাদার শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ স্তর অর্জন করেছেন।” তিনি শেষে বলেছেন, “গত সপ্তাহেই ঐতিহাসিক নারী শক্তি বন্দন অধিনিয়াম সংসদে পাস হয়েছে, এমন সময়েই অভিনেত্রীকে আজীবন কৃতিত্ব পুরস্কারে ভূষিত করা আমাদের কাছে খুবই সম্মানের। ভারতীয় চলচ্চিত্রের নেতৃস্থানীয় মহিলার প্রতি উপযুক্ত শ্রদ্ধা জানানোর মোক্ষম সময় এটি। যিনি তাঁর জীবন শিল্প জগতে উৎসর্গ করেছেন। আমি তাকে অভিনন্দন জানাই এবং বিনীতভাবে তাঁর সমৃদ্ধ কাজের জন্য শুভেচ্ছা জানাই।”

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর