রজনীকান্তের ‘কুলি’র কাছে বোল্ড-আউট হৃতিকের ‘ওয়ার ২’, প্রথমদিনে কত কামাল উভয় ছবি?

মুক্তির দিনেই বক্সঅফিসে যুদ্ধ বেঁধে গিয়েছে। ১৪ অগস্ট মুক্তি পেয়েছে তামিল মেগাস্টার রজনীকান্তের 'কুলি', একই দিনে মুক্তি পেয়েছে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর বহু প্রতীক্ষিত 'War 2'

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তির দিনেই বক্সঅফিসে যুদ্ধ বেঁধে গিয়েছে। ১৪ অগস্ট মুক্তি পেয়েছে তামিল মেগাস্টার রজনীকান্তের ‘কুলি’, একই দিনে মুক্তি পেয়েছে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর বহু প্রতীক্ষিত ‘War 2’। কিন্তু বক্সঅফিসে বেশি ঝড় তুলেছে রজনীকান্তের ‘কুলি’, পাশাপাশি হৃতিকের ছবি নিয়েও কম মাতামাতি হচ্ছে না। তবুও হৃতিকের ‘ওয়ার ২’-কে টপকে গেল ‘কুলি’। বোঝাই যাচ্ছে, ৭২ বছরেও নিজের একই জাদু ধরে রেখেছেন রজনীকান্ত। প্রথমদিনে কুলির আয় হয়েছে ৬৫ কোটি টাকা, একটু পিছিয়ে হৃতিকের ‘ওয়ার ২’ কামিয়েছে ৫২.৫০ কোটি টাকা। যা নিঃসন্দেহে বলিউড এর কাছে ২০২৫ সালের সবথেকে বড় ওপেনিং।

ওদিকে রজনীকান্তের ছবির দর্শকসংখ্যা বেশি দক্ষিণী রাজ্য জুড়ে। তবুও হিন্দি দর্শকসংখ্যা ধরে রেখেছে হৃতিকের ‘ওয়ার 2’। পরিচালক অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছেন কিয়ারা আডভানি। আর খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তেলেগু সুপারস্টার জুনিয়র এনটিআর। সুতরাং এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। সেটাই দেখা মিলল বক্সঅফিসে কালেকশনে। যেহেতু স্বাধীনতার প্রাক্কালে ছবিটি মুক্তি পেয়েছে, সেই কারণে ছবিটি আজ থেকে রবিবার পর্যন্ত ভাল কামাবে হলে আশা করা যাচ্ছে। বৃহস্পতিবার War 2 ভারতে সকল ভাষা মিলে মোট ৫২.৫০ কোটি টাকা আয় করেছে। কিন্তু শক্তিশালী আয় সত্ত্বেও, ছবিটি রজনীকান্তের ‘কুলি’র সঙ্গে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হয়েছে।
ছবিটি প্রথম দিনে মোট ২৯.২৪ শতাংশ হিন্দি দর্শকের দখলে ছিল। সকালের শোয়ে দর্শক সংখ্যা ছিল ১৬.৩৭ শতাংশ। বিকালের শোয়ে দর্শক সংখ্যা ছিল ২৩.৬৭ শতাংশ। সন্ধ্যার শোয়ে দর্শক সংখ্যা ছিল ২৯.০৩ শতাংশ। রাতের শোয়ে দর্শক সংখ্যা ছিল ৪৭.৯০ শতাংশ। আঞ্চলিক সার্কিটে, ‘ওয়ার ২’ দক্ষিণে বিশেষভাবে ভালো পারফর্ম করেছে। তামিল সংস্করণে দর্শকের সংখ্যা ছিল ৪২.৪১ শতাংশ তেলেগু সংস্করণে দর্শকের সংখ্যা ছিল ৭৪.৯৭ শতাংশ। হিন্দি সংস্করণে দর্শকের সংখ্যা ছিল ৫৬.৫০ শতাংশ।

বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন যে, মুক্তির সুবিধাজনক সময়সীমার কারণে ‘ওয়ার ২’-এর প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে, শনিবার জন্মাষ্টমী উপলক্ষে, দর্শকদের প্রেক্ষাগৃহে ভিড় জমানোর জন্য এই গতি আরও অব্যাহত থাকবে। তবে দক্ষিণে কুলির আধিপত্য ওয়ার ২-এর আঞ্চলিক আয়ের উপর প্রভাব ফেলতে পারে। তাই সকলের নজর এখন স্বাধীনতা দিবসের কালেকশনের দিকে। ওয়ার ২ হল ওয়াইআরএফ-এর উচ্চাকাঙ্ক্ষী স্পাই ইউনিভার্সের সর্বশেষ অধ্যায়। ২০১৯ সালের ব্লকবাস্টার ওয়ার, যেখানে হৃতিক, টাইগার শ্রফের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের