‘আমরা চাই না, আমাদের অসুখী জীবন দেখে বড় হোক জিয়ানা’, রাজীব-চারুর বিচ্ছেদে আইনি সিলমোহর

জিয়ানা রাজীব এবং আমার দায়িত্ব। সে আমাদের সন্তান। রাজীব যখন খুশি তাঁর সঙ্গে দেখা করতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর কয়েক ধরেই সাংসারিক দ্বন্দ্বের কারণে সংবাদমাধ্যমের শিরোনামে ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও অভিনেত্রী চারু অসোপার দাম্পত্যের কলহ। মেয়েকে নিয়ে একাই থাকছিলেন চারু, সঙ্গে চলছিল পরস্পরের প্রতি কাঁদা ছোঁড়াছুঁড়ি। অবশেষে তাঁদের বিবাহবিচ্ছেদ বেশ কিছুদিন ধরেই শিরোনামে থাকার পর আজ, ৮ জুন তাঁদের আইনত বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। টেলিভিশন অভিনেত্রী চারুর স্পষ্ট বক্তব্য, তিনি চান না যে তাঁর মেয়ে জিয়ানা তাঁর বাবা-মায়ের একটি অসুখী সম্পর্কের মধ্যে বড় হোক।

ইটাইমসকে দেওয়া সাক্ষাৎকারে চারু বলেন, “জিয়ানা রাজীব এবং আমার দায়িত্ব। সে আমাদের সন্তান। রাজীব যখন খুশি তাঁর সঙ্গে দেখা করতে পারে। আমি তাঁকে মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্যে সর্বদা স্বাগত জানিয়েছি। কিন্তু একসঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়।” চারু অসোপা আরও বলেন, “আমি চাই আমাদের মেয়ে দেখুক তাঁর বাবা-মা একে অপরকে সম্মান জানাচ্ছে সবসময়। আমি মনে করি এইভাবে আমরা দুজনেই জিয়ানার সহ-অভিভাবকত্ব করব। আমি চাই আমাদের মেয়ে আমাদের দুজনকেই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং ভালো আচরণ করতে দেখুক। আমি চাই না জিয়ানা রাজীব এবং আমাকে এমন একটি বিষাক্ত সম্পর্ক করতে দেখুক যেখানে আমরা কেউই খুশি নই।

সম্প্রতি, রাজীব সেন তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে জানিয়েছেন যে, “চারু, এবং আমাদের মেয়ের উন্নতির জন্য এই সিদ্ধান্তটি নেওয়া দরকার রয়েছে। আপনারা জানেন যে, ৮ জুন আসছে এবং সেই দিন আদালতে চূড়ান্ত শুনানি হবে। যা ঘটতে চলেছে, তা আমার, আমার মেয়ে এবং চারুর মঙ্গলের জন্য।” রাজীব এবং চারু ১৬ জুন, ২০১৯ সালে গাঁটছড়া বেঁধেছিলেন। তাঁরা ২০২১ সালে সন্তানের মাতা-পিতা হন। এদিন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন এবং টেলিভিশন অভিনেতা চারু অসোপা ঘোষণা করলেন যে ইতিমধ্যেই তাঁরা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ করেছেন। বৃহস্পতিবার রাজীব চারুর সঙ্গে একটি খুশির ছবি শেয়ার করে লিখেছেন, “কোন বিদায় নেই! শুধু দুজন মানুষ যারা একে অপরকে ধরে রাখতে পারেনি।” রাজীব এও শেয়ার করেছেন যে তারা দুজন একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ থাকবেন। তিনি লিখেছেন, “ভালবাসা থাকবে, আমরা সবসময় আমাদের মেয়ের কাছে মা-বাবা থাকব।”

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক