‘আমাদের বিশাল ক্ষতি হয়ে গিয়েছে’, কন্নড়পন্থীদের হামলার পর মুখ খুললেন সিদ্ধার্থ

মুক্তির আগে প্রায় ১২,০০০ ছাত্র-ছাত্রীদের কাছে ছবিটি দেখানোর পরিকল্পনা ছিল। এখনও পর্যন্ত কেউ তা করেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৮ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ছবির প্রচারে গিয়ে চরম হেনস্থার শিকার হন দক্ষিণী সুপারস্টার সিদ্ধার্থ। অভিনেতা তাঁর আসন্ন ছবি ‘চিতা’-র প্রচারে গত বৃহস্পতিবার বেঙ্গালুরুতে প্রচারে গিয়েছিলেন। আর কাবেরী আন্দোলনের কারণে কয়েকদিন ধরেই তামিলনাড়ু এবং বেঙ্গালুরু উভয় শহর জুড়ে বনধ চলছে। তাই সিদ্ধার্থের প্রচারের রীতিমতো আগুন ঢেলে দেয় কন্নড়পন্থীরা। সেদিন সিদ্ধার্থের ইভেন্টে গিয়ে সাংবাদিক সম্মেলন থামিয়ে দেয় বিরোধীরা। এবং অভিনেতাকে কাবেরী আন্দোলনকে সমর্থন করতে জোর করেন কন্নড়পন্থী রা। অগত্যা সাংবাদিক বৈঠক থেকে রেগেমেগে বেরিয়ে যান অভিনেতা। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়ে যায়। প্রকাশ রাজ থেকে শিব রাজকুমার সকলেই কন্নড়পন্থী দের এই ধরনের বিরোধের জন্য সিদ্ধার্থের কাছে ক্ষমা চান। তবে এতদিন চুপ করে বসে থাকলেও এদিন সিদ্ধার্থ নিজেই এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন। সিদ্ধার্থ, যিনি ‘চিতা’-র প্রযোজকও, উল্লেখ করেছেন যে, এই ঘটনার ফলে তিনি বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ঘটনার একদিন পর ২৯ সেপ্টেম্বর ইনস্টাগ্রাম লাইভ চলাকালীন, অভিনেতা বলেন, “গতকাল, বেঙ্গালুরুতে একটি ঘটনা ঘটেছিল। একজন প্রযোজক হিসাবে, আমি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে অনেকের কাছে ছবিটি প্রদর্শন করেছি। চেন্নাই এবং কোচি তেও মিডিয়াকে দেখানো হয়েছিল। বেঙ্গালুরুতেও এই ধরনের একটি শো করার পরিকল্পনা ছিল। মুক্তির আগে প্রায় ১২,০০০ ছাত্র-ছাত্রীদের কাছে ছবিটি দেখানোর পরিকল্পনা ছিল। এখনও পর্যন্ত কেউ তা করেনি। কিন্তু সেই রাতেই কন্নড়পন্থীদের হামলার কারণে আমাদের সবকিছু বাতিল করতে হয়। আমাদের বিশাল ক্ষতি হয়েছে, কারণ আমরা সেখানকার মানুষদের সঙ্গে ভাল ফিল্ম শেয়ার করতে পারিনি।”

তিনি আরও যোগ করেছেন, “বৈঠকের পর সংবাদমাধ্যমের ছবিটি দেখার কথা ছিল, কিন্তু সেখানে যা ঘটেছে তা আপনারা সবাই দেখেছেন। অনেক ক্যামেরার সামনে এটি ঘটেছে। আমি এটি নিয়ে কথা বলতে চাই না। আমার চলচ্চিত্র এবং সমস্যার মধ্যে কোন সম্পর্ক নেই।” কাজের দিক থেকে, সিদ্ধার্থকে পরবর্তীতে কমল হাসানের ‘ইন্ডিয়ান 2’-এ দেখা যাবে।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল