Loading live market data...
Loading active stocks...
Connecting...

কী কাণ্ড! ‘কমিন কন’ মানেই জানেন না অমিতাভ বচ্চন, শেষে কার সাহায্য চাইলেন তিনি?

কমিকন নামক সান দিয়েগোতে এই বিশাল ফিল্ম ইভেন্টে প্রজেক্ট কে -এর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কি মুশকিল, এত বড় অভিনেতা হয়েও জানেন না, ‘সান দিয়াগো কমিক কন’ মানে কী? কার কথা বলছি ভাবছেন তাই তো? অমিতাভ বচ্চন, এদিন তিনি নিজেই জানালেন, কমিক কন-এর সঙ্গে অতটা পরিচিত নন। এদিকে হলিউড জুড়ে চলছে ধর্মঘট। তার মধ্যেই শুক্রবার সান দিয়াগো কমিক-কন অনুষ্ঠানে মুক্তি পেল প্রভাস-দীপিকার বহুল প্রত্যাশিত ছবি ‘প্রজেক্ট কে’-এর টিজার। অনুষ্ঠানে যোগ দিতে সান দিয়াগো পৌঁছেছেন, ছবির প্রধান অভিনেতা প্রভাস, পরিচালক নাগ অশ্বিন এব্য খলনায়ক কমল হাসান। অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও সান দিয়াগো যেতে পারেন নি দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চন। চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অমিতাভ বচ্চন।

তাই সশরীরে উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন। আর ইভেন্টের পরে, অমিতাভ বচ্চন নিজেই Kalki 2989-AD এর কমিক-কনে ডেবিউ করার বিষয়ে তাঁর বিখ্যাত ব্লগের মাধ্যমে তা শেয়ার করলেন। যেখানে অভিনেতা স্বীকার করেছেন যে, তিনি সান দিয়েগো কমিক-কনের সঙ্গে খুব একটা ওতপ্রতোভাবে জড়িত নন। সান দিয়াগো কমিক কন বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক ফ্যান কনভেনশনগুলির মধ্যে একটি। যা সেরা বিনোদন এবং জনপ্রিয় সংস্কৃতি উদযাপন করে।

ব্লগে, অমিতাভ বচ্চন শেয়ার করেছেন করেছেন যে, “কমিকন নামক সান দিয়েগোতে এই বিশাল ফিল্ম ইভেন্টে প্রজেক্ট কে -এর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। আমাকে নির্দ্বিধায় স্বীকার করতে হবে যে, আমি কমিকন বিষয়ে কিছুই জানতাম না। আমাকে আমার ছেলে অভিষেককে তা বলে দিয়েছে।” অভিনেতা কল্কি 2989-AD ইভেন্ট সম্পর্কে আরো বলেন, “আজ যখন আমি রিলিজের সময় জুম কলে অংশ নিয়েছিলাম তখন আমার খুব গর্ব হল ছবির টিমকে নিয়ে।” এদিকে ছবির শীর্ষস্থানীয় মহিলা দীপিকা পাড়ুকোনও প্রচারমূলক অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এর কারণ হল অভিনেত্রী স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অফ রেডিও অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস (SAG-AFTRA) এর একজন সদস্য। যারা এখন উচ্চ বেতন পাওয়ার জন্যে ধর্মঘটে লিপ্ত। এই ধর্মঘট চলাকালীন কেউই কোনো ছবির প্রচার করতে পারবেন না, সেটাই নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণে অভিনেত্রী আদেশ পালন করলেন। আগামী বছর ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার