এ কী কাণ্ড, ইংরেজী শেখানোর নামে শামিকে বিয়ের প্রস্তাব পায়েল ঘোষের!

মোহাম্মদ শামির বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা, বিশ্বাসঘাতকতা এবং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছিলেন তিনি। মামলাটি এখনও আদালতে বিচারাধীন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৯ নভেম্বর পুরুষ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। এবার বিশ্বকাপের প্রথম থেকেই ভারতের নজিরবিহীন পারফরম্যান্স দেখেছে গোটা বিশ্ব। আর প্রতিটি ম্যাচেই সেরার সেরা হিসেবে নাম উঠছে একেকটা খেলোয়াড়ের। যার মধ্যে একজন মহম্মদ শামি, যিনি প্রতি মুহূর্তেই খবরে রয়েছেন। টুর্নামেন্টে তিনি চারটি ম্যাচে প্রায় ১৬ উইকেট শিকার করেছেন। এবং পাকিস্তানি খেলোয়াড়দের উপযুক্ত জবাব দিয়েছেন। কী ভাবছেন তো, বিনোদনে হঠাৎ ক্রিকেটারকে নিয়ে কেন কথা হচ্ছে? অবশ্যই তাঁর কারণ আছে। ভালো খেলোয়াড় হলে কী হবে, মহম্মদ শামির বিরুদ্ধে নাকি ব্যক্তিগত অনেক বিরোধিতা রয়েছে তাঁর প্রাক্তন স্ত্রীর হাসিন জাহান।

তাঁর কথায়, তিনি ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করলেও স্বামী মোহাম্মদ শামিকে সমর্থন করবেন না। মোহাম্মদ শামির বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা, বিশ্বাসঘাতকতা এবং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছিলেন তিনি। মামলাটি এখনও আদালতে বিচারাধীন। মোহাম্মদ শামি এবং হাসিন জাহান ২০১৫ সালে জন্মগ্রহণকারী একটি কন্যা আইরার পিতা মাতা। এদিকে সম্প্রতি মোহাম্মদ শামিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন টিভি, হিন্দি ও দক্ষিণ ভারতীয় ছবিতে কাজ করা অভিনেত্রী পায়েল ঘোষ। তিনি, মহম্মদ শামিকে প্রস্তাব দিয়ে X (আগের টুইটারে) লিখেছেন যে, শামি যদি তার ইংরেজি বলার দক্ষতা উন্নত পারে তবে তিনি বিয়ে করবেন। তাঁর এই পোস্টটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে।

পায়েল ঘোষ হলেন, সেই মানুষটি যিনি ২০২০ সালে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তাঁর কথায়, তিনি দক্ষিণের সিনেমাগুলিতে কাজ করেছেন। কিন্তু এর আগে কখনও কারও কাছ থেকে কোনও অনুপযুক্ত আচরণের মুখোমুখি হননি। কিন্তু বলিউডে তাঁর ভয়ানক অভিজ্ঞতা ছিল। তিনি আরও বলেন, পরিচালক অনুরাগ কাশ্যপ তাঁর মুম্বাই অ্যাপার্টমেন্টে তাঁকে দেখতে গিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেছিলেন। যা একটি আইনি মামলার দিকে পরিচালিত করে।

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো