চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃষ্টির জন্যে জমকালো বিয়ের পরিকল্পনায় কী কী বদল আনলেন সন্দীপ্তা?

নিজস্ব প্রতিনিধি: একে তো তাঁর জীবনের বিগ-ডে, অন্যদিকে সকাল সকাল আকাশের মুখ ভার, আবার শীতকাল। যদিও বর্তমানে বাঙালিদের বিয়ে মানেই শীতকাল, এটাই ট্রেন্ডিং এখন। কিন্তু সকাল থেকে আকাশের মুখ ভার থাকলে কি পাত্র বা পাত্রীর কারুর ভালো লাগে। আজ ৭ ডিসেম্বর। প্রচুর বিয়ের ডেট। কিন্তু সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্মুখীন হচ্ছে রাজ্য। একটানা বৃষ্টির ফলে বাতাসের আপেক্ষিক তাপমাত্রাও চরচর করে কমেছে। এতদিন শীত নিয়ে যে হাহাকার চলছিল, তার নিষ্পত্তি ঘটল। এদিকে আজ সকাল থেকেই টলিউডে সানাইয়ের সুর বইছে। টলি কুইন সন্দীপ্তা সেনের বিয়ে বলে কথা! হইচই-ওয়েব প্ল্যাটফর্মের অধিকর্তা সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন টলি কুইন।

অনেকদিন আগে থেকেই বিয়ের তোড়জোড় শুরু করেছেন তিনি। কিন্তু আসল দিনেই ভারী বৃষ্টিতে মুড়ে রাখবে শহরটিকে, তা কে জানত? তবে বৃষ্টিপাত এর জন্যে কী কী পরিকল্পনা বদলালেন অভিনেত্রী তা কী জানা আছে! সকালেই গায়ে হলুদ হয়েছে তাঁর। গতকাল রাতে দিয়েছে মেহেন্দি, আর সাদামাটা আইবুড়োভাতের অনুষ্ঠান। বাইপাস সংলগ্ন একটি বাগানে বসেছে অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিয়ের আসর। তবে খোলা আকাশের নীচে বাগানের মাঝেই সব কিছু আয়োজন হবে সেটাই পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী। যদিও সেখানে একটি ব্যাঙ্কোয়েটও আছে। কিন্তু বাগানটাতেই বিয়ের আসর বসার কথা তাঁর। কিন্তু বৃষ্টির অত্যাচারে সব পরিকল্পনা ভেস্তে গেছে অভিনেত্রীর। সূত্র বলছে, বিয়ের সকাল থেকে যা বৃষ্টি, তাতে বাগান ছেড়ে ব্যাঙ্কোয়েটের মধ্যেই বিয়ের সব ব্যবস্থা করতে হয়েছে নায়িকাকে। কিন্তু বৃষ্টি এটুকুও সেন পরিবারের আনন্দকে মাটিতে মিশিয়ে দিতে পারেনি। সকাল থেকে চলছে হইচই। নায়িকার টালিগঞ্জের আবাসনেই ছিমছাম ভাবে আইবুড়োভাত পর্ব হয়েছে আগের দিন।

শাঁখাপলা পরে কনে তৈরি বরের জন্য। অন্য দিকে, সন্দীপ্তার হবু স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের বাড়িতেও চলছে নতুন সদস্য আসার উন্মাদনা। বিয়ের সকালে বাইপাস সংলগ্ন সেই ব্যাঙ্কোয়েটেই গায়ে হলুদের পর্ব হয়েছে সন্দীপ্তার। সেই ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নায়িকা। বিয়ের সকালে সাদা পাড় দেওয়া হলুদ শাড়িতে সেজেছিলেন নায়িকা। সৌম্য পরনেও ছিল হলুদ পাঞ্জাবি।গত বছর জুন মাসের প্রেমিকের কথা প্রথম ঘোষণা করেন সন্দীপ্তা। বেশ কিছু দিন প্রেমের পর অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সৌম্য এবং সন্দীপ্তা। পাঁচ দিন আগে বাগ্‌দান পর্ব সেরেছেন তাঁরা, একেবারে ফিল্মি স্টাইলে। আপাতত কনের বেশে সন্দীপ্তাকে দেখার অপেক্ষায় রয়েছেন সবাই।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ