‘দেখুন কী রোগা হয়ে গিয়েছে’, দিব্যজ্যোতির চেহারায় পরিবর্তন নিয়ে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

'লহ গৌরাঙ্গ'-এর মাধ্যমে রূপোলী পর্দায় ডেবিউ করেছেন দিব্যজ্যোতি। চরিত্রের খাতিরে রোগা হয়েছেন দিব্যজ্যোতি। বিষয়টি নজরে পড়েছে মুখ্যমন্ত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতি-বিনোদন মিলেমিশে একাকার বাংলায়। বিধানসভা নির্বাচনের প্রচারের আজ শেষ দিন। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। ফলাফল ঘোষণা ৪ মে। শেষ দফার ভোটের আগে প্রচার তুঙ্গে। তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে প্রচার করছে বিজেপি। প্রার্থীদের হয়ে প্রচারে নামছেন তৃণমূল তারকা সাংসদরা। বাংলার অলি-গলিতে পায়ে হেঁটেই প্রচার সারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে, বরাবরই তৃণমূলের জনসভায় নজর কেড়েছে টলিউড তারকারা। নির্বাচনী প্রচারের মঞ্চেও তার ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি মুখ্যমন্ত্রীর প্রচার মঞ্চে টলিপাড়ার কিছু মুখকে দেখা গিয়েছে। তার মধ্যে যেমন অভিনেতা দিগন্ত বাগচী ছিলেন, তেমনি ছিলেন তরুণ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। এছাড়া তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারে মুখ হয়েছেন টলিউড তারকা দেব, শুভশ্রী, সৌমিতৃষা, পরমব্রত চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। দিব্যজ্যোতি বাংলা ধারাবাহিকের এক উজ্জ্বল মুখ। দীর্ঘদিন ধরে চলা ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে অভিনয় করেছেন দিব্যজ্যোতি এবং তাঁর অভিনয় বেশ প্রশংসিতও। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর মাধ্যমে রূপোলী পর্দায় ডেবিউ করেছেন তিনি। তবে এই ছবিতে চরিত্রের খাতিরে চেহারায় অনেক পরিবর্তন এসেছে তাঁর। অনেক রোগা হয়ে গিয়েছেন দিব্যজ্যোতি। বিষয়টি নজরে পড়েছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

সম্প্রতি সভা থেকেই দিব্যজ্যোতির পাশে দাঁড়িয়ে তাঁর চেহারার আমূল পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী বলে ওঠেন, ‘সব আমাদের হয়ে কাজ করছে, প্রচার করছে, আমি খুব কৃতজ্ঞ। দেখুন না, কী রোগা হয়ে গিয়েছে। একটা সিনেমা করতে ওদের অনেক সময়ে মোটা হতে বলা হয়। আবার যেই একটা সিনেমা করার জন্য রোগা হতে হবে, তখন খাওয়া বন্ধ! খুব কষ্টের জীবন ওঁদের। টাকা রোজগার করে ঠিকই, কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয়।’ আসলে ‘লহ গৌরাঙ্গ নাম রে’ ছবিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যজ্যোতি, তাই এক ধাক্কায় তাঁকে ২০ কোজির বেশি ওজন কমাতে হয়েছে। সারা দিনে একবার ভাল করে খেতেন অভিনেতা, পাশাপাশি ডায়েট চার্ট মেনে চলতেন। পরবর্তীতে তাঁকে রানা সরকারের প্রযোজনায় ‘রেড ফ্ল্যাগ ভালোবাসা বেশি’ ছবিতে অভিনেত্রী দিব্যাণী মণ্ডলের সঙ্গে জুটি বেঁধে তাঁকে অভিনয় করতে দেখা যাবে। তবে ছবির জন্য অভিনেতার চেহারায় এমন পরিবর্তন মুখ্যমন্ত্রীর নজর এড়াল না।

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ