কী ঘটেছিল, অভিষেকের প্রথম ছবি ‘রিফিউজি’-র শুটিং সেটে? সাংঘাতিক অভিজ্ঞতার কথা জানালেন নায়ক নিজেই

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের স্টারকিডদের মধ্যে অন্যতম নাম, অভিষেক বচ্চনের (Abhishek Bachchan)। বলিউড শেহনশাহ, অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ছেলে তিনি। তাই, বলিউডে তাঁর দাপট বাবার থেকে কোনও অংশে কম নয়। অভিষেক বচ্চনের, বলিউডের ডেবিউ ছবি ছিল ‘রিফিউজি’ (Refugee)।

যেখানে তিনি অভিনেত্রী করিনা কাপুরের (Kareena Kapoor Khan) সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন, বেবোরও এটাই প্রথম ছবি ছিল। তবে আজ এই প্রসংগে কথা বলার যথেষ্ঠ কারণ আছে। সম্প্রতি, এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে, অভিষেক বচ্চন তাঁর প্রথম ছবি শুটিংয়ের কিছু অভিজ্ঞতার কথা জানালেন।

বললেন, তাঁর বাবা অমিতাভ বচ্চনের ব্যাপক জনপ্রিয়তার কারণে, তাঁকে প্রথম ছবি শুটিংয়ের শুরুতে অনেক চাপের মধ্যে পড়তে হয়েছিল। তখন গুজরাটের ভুজে শুটিং চলছিল তাঁর আর অমিতাভ বচ্চনের ছেলের ছবির শুটিং বলে কথা, তা দেখতে গ্রামবাসীরা ভিড় জমাবে না তা কি হতে পারে। তবে প্রথম দিকে তিনি গ্রামবাসীদের দেখে খানিকটা আতঙ্কিত হয়েছিলেন, তাঁর মনে হয়েছিল যে, যদি একটু ভুল তাঁর সংলাপ বলতে, তাহলে লোকেরা কী বলবে, কী ভাববে সেই নিয়ে তাখন তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন। অসংখ্য গ্রামবাসী শুটিং দেখতে এসেছিলেন। তবে, তাঁর প্রথম শুটের সময়ে তাঁর পাশে, অভিনেতা অনুপম খের এবং এই ছবির সব স্টারকাস্টরা ছিলেন। তখন অভিষেকের মনে হয়েছিল যদি একটু ভুল হয়ে যায় তাঁর অভিনয়ের, তাহলে কি, তাঁর নামে কেউ তাঁর বাবা অর্থাৎ অমিতাভ বচ্চনকে নালিশ করবে, এই কথা শুনে যদি তাঁকে ছবি থেকে বের করে দেয়, তাহলে কি হবে? এই নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন নায়ক। 

অবশ্য পরে তিনি আসল ব্যপারটা বুঝতে পেরেছিলেন। আসলে, গ্রামবাসীরা অমিতাভ বচ্চনের ছেলেকে দেখতে এসেছিলেন তাঁর অভিনয়ের কোনও ভুল ধরার জন্যে আসেনি। অভিষেককে শেষবার, ‘দাসভি’ নামক একটি সামাজিক কমেডি ছবিতে দেখা গিয়েছিল, যেখানে তিনি একজন রাজনীতিবিদ হিসেবে অভিনয় করেছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের