রাজ-শুভশ্রীর পঞ্চম বিবাহবার্ষিকীতে কী পরিকল্পনা দেবশ্রীর, দিলেন চমক

বোন এত বছর বিবাহিত জীবন কাটিয়ে ফেলল ভেবেই অবাক লাগে শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ টলিউডের পাওয়ারফুল দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পঞ্চম বিয়ের জন্মদিন। দেখতে দেখতে একসঙ্গে তাঁরা পাঁচ বছর কাটিয়ে ফেললেন তাঁরা। টলিউডের অন্যতম দাপুটে জুড়ি পরিচালক-অভিনেত্রীর। বিয়ের আগে অবশ্য দুজনের জীবনের অন্য মানুষ ছিলেন, কিন্তু সবকিছু অতিক্রম করে একে অপরকে মন দেন তাঁরা। মাত্র কয়েক মাস প্রেম করেই বিয়ের সিদ্ধান্ত। বিয়ের আগে রাজের জীবনে ছিল অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং শুভশ্রীর জীবনে ছিলেন দেব। কিন্তু সেই সম্পর্ক এখন অতীত। রাজ এখন পরিচালকের পাশাপাশি ব্যারাকপুরের বিধায়ক এবং এদিকে পুত্রকে সামলে দিব্য নিজের কাজে পটু অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

এই মূহুর্তে জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছেলের বয়সও দেখতে দেখতে ৩ বছর। টলিউডের লিটল ক্রাশ সে। ২০১৮ সালের ১১ মে বাওয়ালি ফার্ম হাউসে বসেছিল রাজ- শুভশ্রীর বিয়ের আসর। দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল তাঁদের বিয়ের। বোন এত বছর বিবাহিত জীবন কাটিয়ে ফেলল ভেবেই অবাক লাগে শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের। এই মুহূর্তে তিনি ব্যস্ত নতুন ছবি ‘ফাটাফাটি’-র প্রচারে। এর মাঝেই বোনের বিবাহবার্ষিকী উদযাপন করছেন তিনি। দেবশ্রী আর শুভশ্রী, দুই বোনের সম্পর্ক অনেকটা মা-মেয়ের মতো।

শুভশ্রীর শুরুর দিনগুলোয় একসঙ্গে দুই বোন কলকাতায় কাটিয়েছেন। সম্প্রতি বোনের বিবাহবার্ষিকীতে বিশেষ কিছু পরিকল্পনা করে রাখলেন নাকি দেবশ্রী? এই বিষয়ে একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেবশ্রী জানালেন, বৃহস্পতিবার তেমন কোনও পরিকল্পনা নেই। শুভকে (শুভশ্রী) ফোন করেছিলেন। গতকাল রাতে ওরা একটা জায়গায় ডিনারে গিয়েছিল। বৃহস্পতিবার সারা দিন নিজেদের মতোই কাটাতে চায়। তবে বিকেলে ফুল পাঠাবেন। শনিবার মা-বাবা বর্ধমান থেকে আসবেন। তখন একসঙ্গে আড্ডা হবে, খাওয়াদাওয়া হবে। ১২ মে মুক্তি পাচ্ছে দেবশ্রীর নতুন ছবি ফাটাফাটি। যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী এবং আবীর চট্টোপাধ্যায়।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?