সে কী কাণ্ড! ‘বিহু কিনা বিহারের উৎসব’, নেটপাড়ায় ঝড় উঠতেই ক্ষমা চাইলেন হেমা মালিনী

ব্যস, হেমার এই পোস্টটি ভাইরাল হতেই সামাজিক মিডিয়াতে তাঁকে ঘিরে শুরু হয়েছে ঠেছে তীব্র সমালোচনা ও ট্রোলিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল সোশ্যাল মিডিয়া মানুষের ধারক এবং বাহক হয়ে গিয়েছে। পান থেকে চুন খসলেই তা হয়ে যায় ভাইরাল। তারকাদের ব্যক্তিগত জীবনেও এখন আমজনতার প্রবেশ অবাধ। প্রতিনিয়ত তাঁরা ভক্তদের সঙ্গে জুড়ে রয়েছেন তারকা মহল। তাই তাঁদের জীবনের যাবতীয় তথ্য সবটাই নেটপাড়ার গসিপের মূল মন্ত্র। সম্প্রতি সংবাদের শিরোনামে রয়েছেন দেশের ড্রিম গার্ল হেমা মালিনী। বছর ৭৫, তবুও তাঁর সৌন্দর্য, ব্যক্তিত্ব মুগ্ধ করে সকলকে।

অভিনয়ের পাশাপাশি একজন রাজনীতিবিদও হেমা মালিনী। দিন কয়েক আগেই বিলাসবহুল গাড়ি ছেড়ে তাঁর মেট্রো সফর মুগ্ধ করেছিল দেশবাসীদের। শুধু মেট্রো নয়, অটো-রিক্সাতে চেপে বান্দ্রা পৌঁছেছিলেন ধর্মেন্দ্র-ঘরণী। আর তিনি নিজেই জানিয়েছেন, এখন থেকে মাঝে মাঝেই তিনি মেট্রো করে যাতায়াত করবেন এবং অন্যান্য তারকাদেরও সেই পরামর্শ দিয়েছেন স্বপ্ন সুন্দরী। তবে সুনাম অর্জনের রেশ কাটতে না কাটতেই দুর্নাম কুড়িয়ে ফেললেন নায়িকা। কিন্তু কেন? সৌজন্যে তাঁর একটি টুইটার পোস্ট।

আচমকাই আসামের ঐতিহ্য বিহু নাচকে, বিহারের উৎসব বলে দাবি করে বসলেন হেমা মালিনী। বিহু, আসামের একটি গুরুত্বপূর্ণ উৎসব। আসামি নববর্ষের শুরুতে আসামে এই উৎসব পালন করা হয়। কিন্তু এই উৎসবকে বিহারের উৎসব বলে টুইটে দাবি করে বসলেন রাজনীতিবিদ। ব্যস, হেমার এই পোস্টটি ভাইরাল হতেই সামাজিক মিডিয়াতে তাঁকে ঘিরে শুরু হয়েছে ঠেছে তীব্র সমালোচনা ও ট্রোলিং। তবে পরক্ষণেই বলিউড অভিনেত্রী তাঁর ভুলের জন্য ক্ষমা চেয়ে ফেলেন।

বিহারের উৎসবে আহ্বান জানিয়ে ক্ষমাপ্রার্থী হেমা মালিনী লিখেছিলেন, “এখন ফসল কাটিয়ে উঠছে। তামিংহাথহহান্ডু (নববর্ষ), বৈশাখী (পাঞ্জাব), বিহু (বিহার) এবং পয়লাবৈশাখ বা নববর্ষ (বেঙ্গল) উদযাপনের কিছু উৎসব। আপনি সবার জন্যে একটি বিস্ময়কর উৎসবের মাস হিসেবে কামনা করি।” ১৩ এপ্রিল এই পোস্টের জন্যে, ট্রোলড হওয়ার পর, হেমা মালিনী তাঁর ভুল স্বীকার করে এদিন অন্য একটি টুইটে লিখেছেন, “আমি বিহারে বিহু উদযাপন করছি, এই পোস্টটি করার জন্যে আমি দুঃখিত! বিহু, আসামের উৎসব।” হেমা মালিনির অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলি হল, শোলে, সীতা অউর গীতা, দিল্লাগি, রাজা জনি, দিশায়েন, জ্বলন্ত ট্রেন, জুগু, দিল কা হেরা ও স্বপ্নের মেয়ে। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছে, ২০২০ সালের চলচ্চিত্র, শিমলা মিরচে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে