বাজারে দেনা ১.৪ কোটি টাকা, মোদির প্রিয় শিষ্যা হেমা মালিনীর সম্পত্তি কত?

অভিনেত্রী মোট ১২২ কোটি টাকার মালিক হলেও, তাঁর এই মূহুর্তে বাজারে দেনা রয়েছে ১.৪ কোটি টাকা আর্থিক এবং স্বামী ধর্মেন্দ্রর দেনা রয়েছে সাড়ে ৬ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা দেশের পাখির চোখ লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশের আসন্ন লোকসভা নির্বাচন। ৭ দফায় চলবে চব্বিশের ভোটপর্ব। লোকসভা নির্বাচনের মোক্ষম সময়েই আখের গোছাতে শুরু করেছেন বহু তারকা প্রার্থীরা। অভিনয়ের পাশাপাশি রাজনীতি কেরিয়ারও পোক্ত করতে মরিয়া তাঁরা। গ্ল্যামার ও রাজনীতির মধ্যে সুসম্পর্ক বহুযুগ ধরেই। ইতিমধ্যেই বলিউডের বহু তারকা অভিনয়কে বিদায় জানিয়ে রাজনীতিতে নিজের জায়গা পোক্ত করে ফেলেছেন। যাঁদের মধ্যে একজন বলিউডের ‘ড্রিমগার্ল’ হেমা মালিনী। প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর পত্নী। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির মথুরা কেন্দ্রের হয়ে লড়বেন। যদিও গত ২ বার উত্তরপ্রদেশের মথুরা থেকে দাঁড়িয়েই জিতেছেন হেমা মালিনী। এবার জিতলে সাংসদ পদে হ্যাট্রিক করবেন হেমা মালিনী। রাজনীতির চক্করে তাঁর জীবনের অভিনয় এখন অতীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয় শিষ্যা তিনি।

কিন্তু তাও হাত খালি। ৫০ টির বেশি হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু তাঁর সম্পত্তি বলছে মাত্র ১২২ কোটি। যা কিনা তাঁর সৎ ছেলেদের থেকেই কম। এদিকে বিজেপির প্রার্থী হয়ে প্রায় প্রতিদিনই গালমন্দের শিকার হচ্ছেন ৭৫ র হেমা মালিনী। কিন্তু তাতে কোনও হতাশা নেই অভিনেত্রীর। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুসারে, বিজেপি সাংসদ হেমা মালিনী প্রায় ১২২ কোটি টাকার মোট সম্পত্তি রয়েছে। কিন্তু তাঁর আয়ের উৎসব কী! হলফনামায় তিনি তার পেশা হিসেবে অভিনয় এবং আয়ের উৎস হিসেবে ভাড়া ও সুদলাভের কথা উল্লেখ করে ছিলেন। হেমা মালিনী ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মথুরা থেকে জিতেছেন। যেখানে ২০১৪ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১৭৮ কোটি টাকা এবং ২০১৯ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ২৫০ কোটি টাকা। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে প্রাক্কালে দেওয়া তাঁর সম্পত্তির হলফনামাতে উল্লেখ করা হয়েছে যে, অভিনেত্রী মোট ১২২ কোটি টাকার মালিক হলেও, তাঁর এই মূহুর্তে বাজারে দেনা রয়েছে ১.৪ কোটি টাকা আর্থিক এবং স্বামী ধর্মেন্দ্রর দেনা রয়েছে সাড়ে ৬ কোটি টাকা। সুতরাং মোট ২০ কোটি টাকা তাঁরা ঋণের দায়ে বন্দি।

অন্যদিকে হেমা মালিনীর কাছে নগদ টাকা রয়েছে ১৩.৫ লক্ষ টাকা নগদ এবং ধর্মেন্দ্র দেওলের হাতে ৪৩ লক্ষ টাকা নগদ রয়েছে। এছাড়া হেমা মালিনী এইতো মার্সিডিজ-বেঞ্জ, আলকাজার এবং মারুতি EECO সহ ৬১ লক্ষ মূল্যের গাড়ির মালিক। ধর্মেন্দ্রর একটি রেঞ্জ রোভার, মাহিন্দ্রা বোলেরো এবং একটি মোটরসাইকেল রয়েছে।হলফনামা অনুসারে, হেমা মালিনীর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা বিচারাধীন নেই। তিনি উদয়পুরের স্যার পদমপত সিংহানিয়া বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ২০১২ সালে। সম্পত্তির কাগজপত্র জমা দেওয়ার একদিন আগে, হেমা মালিনী যমুনা নদীর তীরে বিশ্রাম ঘাটে প্রার্থনা করেছিলেন। এবং তিনি ভক্তদের আশ্বাস দিয়েছেন যে, যমুনাকে দূষণমুক্ত করার জন্য কঠোর পরিশ্রম করবেন।মথুরায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৪ এপ্রিল৷ এই মন্দিরের শহরটিতে সাত দফা লোকসভা নির্বাচনের দ্বিতীয়দিনে ভোট দেবে৷ গণনা হচ্ছে ৪ জুন।

 

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের