‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়লেই কি বাড়ে সম্মান? নাকি রাতারাতি ভাইরাল হওয়ার আড়ালে লুকিয়ে থাকে অস্বস্তিকর অভিজ্ঞতা? মারাঠি ও বলিউড অভিনেত্রী গিরিজা ওকের সাম্প্রতিক অভিজ্ঞতা যেন সেই প্রশ্নই তুলে দিয়েছে।  নীল শাড়িতে ভাইরাল হওয়ার পর তাঁকে ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছিল ব্যাপক চর্চা। অনেকে তাঁকে ‘ন্যাশনাল ক্রাশ’ বলেও আখ্যা  দিয়েছে। কিন্তু এই জনপ্রিয়তার আড়ালেই যে এমন অশালীন বার্তার মুখোমুখি হতে হবে, তা ভাবতেও পারেননি অভিনেত্রী। ‘এক ঘন্টার জন্য রেট কত?’  এই কথাও শুনতে হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন অভিনেত্রী। 

দীর্ঘ প্রায় দুই দশক ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত গিরিজা ওক। মারাঠি ছবির পাশাপাশি হিন্দি সিনেমা ও টেলিভিশনেও কাজ করেছেন তিনি। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর কিছু ছবি ও সাক্ষাৎকারের অংশ ভাইরাল হওয়ার পর আচমকাই  পরিচিতি পান অভিনেত্রী।  এই জনপ্রিয়তার নেতিবাচক দিক নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন গিরিজা। অভিনেত্রীর কথায়, সোশ্যাল মিডিয়ায় একাধিক ব্যক্তি তাঁকে অশালীন বার্তা পাঠিয়েছেন। কেউ লিখেছেন, তাঁর জন্য সবকিছু করতে রাজি, শুধু একবার সুযোগ দিতে হবে। আবার কেউ সরাসরি তাঁর কাছে জানতে চেয়েছেন, এক ঘণ্টা সময় কাটানোর জন্য তাঁর কত টাকা প্রয়োজন। অভিনেত্রী জানিয়েছেন, এমন বার্তা  তাঁকে অস্বস্তিতে ফেলেছে। গিরিজার বক্তব্য, বাস্তবে এই মানুষগুলোর সঙ্গে দেখা হলে হয়তো তাঁরা তাঁর দিকে তাকানোর সাহসও পেতেন না। অথচ ভার্চুয়াল দুনিয়ার আড়ালে দাঁড়িয়ে অনায়াসেই এমন মন্তব্য করছেন। 

অভিনেত্রীর কথায়, বাস্তবে মানুষের আচরণ এবং সোশ্যাল মিডিয়ায় তাঁদের আচরণের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। সামনাসামনি দেখা হলে অনেকেই অত্যন্ত ভালবাসা ও সম্মানের সঙ্গে কথা বলেন। কিন্তু অনলাইনে সেই মানুষগুলিই যেন সম্পূর্ণ অন্য রূপ ধারণ করেন। এই প্রসঙ্গে গিরিজা বলেন, ভার্চুয়াল দুনিয়ায় মানুষ আড়ালের সুযোগ নিয়ে যা খুশি বলতে পারেন। এই ডিজিটাল জগৎকে কতটা গুরুত্ব দেওয়া উচিত, তা নিয়েও বিতর্ক হতে পারে।

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শরীর থাকবে ফিট, জলখাবারে তেল ছাড়া বানিয়ে ফেলুন মুচমুচে নিমকি

পার্লারের খরচ বাঁচান! রান্নাঘরের এই ৩ জিনিসে মিলবে পারফেক্ট গ্লো!

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া