মৃত্যুর শেষ লগ্নে কী কী সমস্যা হচ্ছিল কে কে-র? জানালেন রীতেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁদছে কলকাতা। কলকাতার মাটির বুকেই চিরতরে লুটিয়ে পড়লেন কেকে। কে জানত! কালই ছিল তাঁর শেষ কনসার্ট। ঠিক সন্ধ্যে ৬.৪৫ মিনিট, কেকে-র এন্ট্রি, উপচে পড়া ভক্তদের ভিড়, সবটাই যেন গায়ক কে ঘিরে। এত বড় মাপের একজন গায়ক, যার সুরের স্পর্শে মানুষ ভালবাসতে শিখেছেন, পড়েছেন প্রেমে। সেই ভালোবাসার গায়ক আর নেই! গতকাল অর্থাৎ মঙ্গলবার শেঠ গুরুদাস কলেজের সোশ্যাল নজরুল মঞ্চে শেষ লাইভ কনসার্ট সেরেছেন গায়ক, কিন্তু গাইতে গাইতেই যেন তিনি থমকে যাচ্ছিলেন, বারংবার বলছিলেন লাইট, ক্যামেরা বন্ধ করো।

যেন মৃত্যুর শেষ বার্তা তিনি পেয়ে গিয়েছিলেন, গান শেষ হতেই মৃত্যুর মুখে ঢলে পড়লেন গায়ক। হোটেলে যাওয়া মাত্রই অসুস্থ বোধ করেন গায়ক, তাঁকে তৎক্ষণাৎ CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে সব শেষ, হাসপাতালে যাওয়ার অনেক আগেই মারা গিয়েছেন গায়ক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হার্ট অ্যাটাকের কারণেই মারা গিয়েছেন গায়ক। উপচে পড়া দর্শকের সামনে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গান গেয়ে গিয়েছেন। মনোরঞ্জন করে গিয়েছেন তিনি, হাজার হাজার দর্শকের। অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত, অসুস্থ কে কে-এর (KK) ছায়াসঙ্গীর মতো ছিলেন তাঁর ম্যানেজার রীতেশ ভাট (Manager Ritesh Bhatt)। বন্ধুর প্রয়াণে কী তিনি জানালেন? শেষ লগ্নে এসে কী বলেছিলেন কেকে? কী সমস্যা হচ্ছিল তাঁর?

গতকাল অনুষ্ঠান শেষে ফিরে যাওয়ার সময় গাড়িতেই শীত করছিল গায়কের। তাঁর জন্য গাড়ির এসি বন্ধ করে দেওয়া হয়েছিল সঙ্গে সঙ্গে। এমনকী গায়কের হাতে-পায়ে ক্র্যাম্প ধরতে শুরু করে। তবুও হোটেলে ফিরে অনুরাগীদের সঙ্গে ছবি তোলেন কে কে। বুঝতে দেন নি যে তিনি অসুস্থ, হোটেলের ঘরে ঢুকে সোফায় বসতে গিয়েই পড়ে যান। এছাড়া রীতেশ ভাটের কথায়, গতকাল নজরুল মঞ্চ ‘ওভার ক্রাউডেড’ ছিল। হোটেলরুমের দরজা খুলতেই সোফায় বসতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সূত্রের খবর, বিগত ১৫ দিন ধরে দেশের একের পর এক শহরে কনসার্ট করে বেরিয়েছেন গায়ক।

আজ তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে। যেহেতু মৃত অবস্থায় গায়ককে নিয়ে আসা হয়েছে তাই পুলিশি তদন্ত হবে, পোসমর্টেমও হবে। কলকাতায় ইতিমধ্যেই পৌঁছেছেন কে কে-র স্ত্রী ও ছেলে। গতকাল অনুষ্ঠান চলাকালীনই মাঝে বিশ্রাম নেন তিনি, ঘাম মুছতেও দেখা যায় তাঁকে। সেই ভিডিও এখন ভাইরাল। অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে নাকি এর পেছনে অন্য কোনও জটলা আছে, তাই তাঁর মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। জানা যাচ্ছে, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন পড়লে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হতে পারে। গত দুদিন ধরেই কলকাতায় চলেছে তাঁর কনসার্ট।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১