‘জি লে জারা’-র শ্যুটিং কবে থেকে শুরু হচ্ছে, এলো বড়সড় আপডেট

জি লে জারা ২০২৩ সালের শেষ নাগাদ ফ্লোরে যেতে চলেছে। তিন মহিলার জীবনকে ঘিরে আবর্তিত 'জি লে জারা'।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে ফারহান আখতারের পরবর্তী সিনেমা ঠিক কবে মুক্তি পাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই ধরেছেন, ‘জি লে জারা’- র কথাই বলছি। ইতিমধ্যেই রাজস্থানে ছবির সেট তৈরি করার পরিকল্পনাও করে ফেলেছেন ফারহান। ডন-2 এর পর ‘জি লে জারা’-র মাধ্যমেই পরিচালকের ভূমিকায় কামব্যাক করতে চলেছেন ফারহান। ছবির ঘোষণা হয়ে গিয়েছে তাও ২ বছর হতে চলল। কিন্তু ছবির কোনও দেখা নেই। আসলে এই প্রথম একটাই ছবিতে ৩ সুপারস্টার নায়িকাকে একসঙ্গে দেখা যেতে চলেছে।

ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাট। বছর দুয়েকের মধ্যে তিন অভিনেত্রীর জীবনেও বড়সড় পরিবর্তন এসেছে। প্রিয়াঙ্কা গতবছর সারো গেসির মাধ্যমে মা হয়েছেন তিনি। মেয়ে মালতি কে নিয়েই চলছে সংসার। এদিকে আলিয়াও গতবছর মা হয়েছেন, রাহার জন্মের কয়েকদিন পর থেকেই একেবারে স্লিম-টিম হয়ে কাজে ফিরেছেন অভিনেত্রী। আবার ২০২১ সালে গাঁটছড়া বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। সেও এখন সংসারে ব্যস্ত। যদিও এক্ষুনি মা হওয়ার সিদ্ধান্ত নেননি অভিনেত্রী। সুতরাং এখন মোটামুটি কাজের দিকে ফিরতে পারেন ৩ অভিনেত্রীই। সম্প্রতি জি লে জারা’র শুটিং সম্পর্কে একটি অফিসিয়াল আপডেট এসেছে। জি লে জারা ২০২৩ সালের শেষ নাগাদ ফ্লোরে যেতে চলেছে। তিন মহিলার জীবনকে ঘিরে আবর্তিত ‘জি লে জারা’।

যারা একটি রোড ট্রিপে যায়। একটি সাক্ষাত্কারে, ছবির সহ-লেখক রীমা কাগতি উল্লেখ করেছেন যে, জি লে জারা-এর পুরো টিম সিনেমাটি ফ্লোরে যাওয়ার জন্য উত্তেজিত। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলতে গিয়ে, রীমা কাগতি জি লে জারা সম্পর্কে জানিয়েছেন, “আমরা বছরের শেষের দিকে শুটিং শুরু করব। আমরা এটির জন্য অপেক্ষা করছি এবং সত্যিই উত্তেজিত।” জি লে জারা নিয়ে আপনি কতটা উত্তেজিত? নিচের মন্তব্য অংশে আমাদেরকে জানান।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে