দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমার সময়ে কোথায় ছিলেন?’ কুস্তিগীরদের সমর্থনে কমল হাসানের বক্তব্যকে তুলোধনা চিন্ময়ীর

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্যে দক্ষিণী সুপারস্টার কমল হাসানকে তুলোধনা করলেন জনপ্রিয় দক্ষিণী গায়িকা চিন্ময়ী শ্রীপদ। কারণ কী? কমল হাসান এই মুহূর্তে তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা ইন্ডিয়ান 2-র শুটিংয়ে ব্যস্ত। দিল্লিতে দীর্ঘদিন ধরে চলছে WFI- প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দেশের শীর্ষমানের কুস্তিগীরদের প্রতিবাদী আন্দোলন। মহিলা কুস্তিগীরদের কু-দৃষ্টি, যৌন হয়রানির প্রতিবাদে গত কয়েক মাস ধরেই প্রতিবাদে নেমেছেন অলিম্পিক পদক জয়ী কুস্তিগীররা। ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো একাধিক শীর্ষমানের কুস্তিগীররা দিল্লির যন্তর মন্তরে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। যাঁদের সমর্থনে কয়েক সপ্তাহ আগেই এগিয়ে এসেছেন একাধিক বলিউড সেলিব্রিটি। যাদের মধ্যে রয়েছেন, গওহর খান, পূজা ভাট, স্বরা ভাস্কর, সোনু সুদরা। গত বুধবার কুস্তিগীরদের সমর্থনে টুইট করছিলেন প্রবীণ অভিনেতা কমল হাসানও। তিনি তাঁদের প্রতি ভারতীয় জনগণদের মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আর কমল হাসানের এই টুইটের তীব্র সমালোচনা করে, গায়িকা চিন্ময়ী শ্রীপাদা অভিনেতার দিকে কয়েকটি প্রশ্ন ছুঁড়ে দিলেন।

তাঁর কথায়, ‘তিনি ইন্ডাস্ট্রির দ্বারা শ্লীলতাহানিকারীর শিকার হয়েছিলেন, তাঁকে সঙ্গীতশিল্প থেকে নিষিদ্ধ করা হয়েছিল, তখন কমল হাসান কোথায় ছিলেন? যখন তামিল গীতিকার ভাইরামুথু তাঁকে কাজ দেওয়ার সুযোগে যৌন হয়রানি করেছিলেন, প্রতিক্রিয়া করলে কেরিয়ার শেষ করার হুমকি দিয়েছিলেন, তখন কমল হাসান কোথায় ছিলেন? একজন রাজনীতিবিদ হয়ে নারীর নিরাপত্তার কথা বলছেন কমল হাসান, কী করে বিশ্বাস করবেন তাঁকে?’ তিনি টুইটে আরও বলেন, “আমার কাছে একজন অভিনেতাকে প্রশ্ন করার সমস্ত অধিকার আছে, যিনি এখন একজন রাজনীতিবিদ, তিনি শৈল্পিকভাবে শাসন করেছেন, কিন্তু তিনি আমাকে কখনও সমর্থন করেননি।”

চিন্ময়ী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম নারীদের মধ্যে একজন, যিনি তাঁর Me Too গল্পটি সম্পর্কে খোলামেলা হয়ে চলেছেন বছরের পর বছর। ২০০৫ সালে যখন ভিজহামাট্টম নামে একটি কনসার্টের জন্যে সুইজারল্যান্ডে ছিলেন, তখন গীতিকার ভাইরামুথু তাঁকে যৌন হয়রানির করেন। চিন্ময়ী প্রতিক্রিয়া জানালে ভাইরামুথু তখন সমস্ত অভিযোগ অস্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করে, চিন্ময়ীকে মিথ্যাবাদী প্রমান করেন। ভাইরামুথুর বিরুদ্ধে অভিযোগের পর, চিন্ময়ীকে দক্ষিণী সিনেমা, টেলিভিশন শিল্পী এবং ডাবিং আর্টিস্ট ইউনিয়ন থেকে বহিষ্কার করা হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ