‘নিরীহ ইরানিরা মারা যাওয়ার সময়ে কোথায় ছিলেন’, বোমান ইরানিকে বিঁধলেন মন্দানা করিমি

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতি। ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ ইতিমধ্যেই চার সপ্তাহ পার করে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই শান্তি আলোচনার কথা বললেও পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি হয়নি। মধ্যপ্রাচ্যের অশান্তির মাঝেই আলটপকা মন্তব্য করে ফেঁসে গিয়েছেন বলি অভিনেতা বোমান ইরানি। তাঁর রসিকতাকে বিঁধেছেন ইরানি অভিনেত্রী মন্দানা করিমি।প্রশ্ন তুলেছেন, ‘নিরীহ ইরানিরা মারা যাওয়ার সময়ে কোথায় ছিলেন?’

সম্প্রতি সোশাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভাইরাল ভিডিওতে বলি অভিনেতা বোমান ইরানি নিজের পার্সি পরিচয়ের কথা উল্লেখ করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, “আপনারা হয়ত অনেকেই জানেন যে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইরানিদের সঙ্গে কথা বলতে চেয়েছেন। শুধু তাই নয়। সেই সঙ্গে গোটা বিষয়টি নিয়ে কথা বলতে চেয়ে তিনজনকে ডাকাও হয়েছে। স্মৃতিজি, অরুণা ইরানিজি এবং অবশ্যই আমাকে। আমিও একদম  তৈরি আছি। কারণ শান্তির জন্য আমি সমস্ত কিছু করতে রাজি। তবে একটা সমস্যা আছে। আমি ওয়াশিংটনে যাব না। যদি ট্রাম্প সাহেব এবং তাঁর প্রতিনিধিদল দাদারের পার্সি কলোনিতে আসেন তাহলে ভাল হয়। আমরা ওদের খাবারও খাওয়াব।’

এখানেই শেষ নয়। রসিকতার সুরে বোমান আরও বলেন,  “তাঁরা আসার সময় যদি একটা বড় গ্যাস সিলিন্ডার নিয়ে আসেন, তাহলে আমাদের সবার পক্ষে ভাল। বাকি জীবনটা আমাদের আনন্দে কেটে যাবে।’ বোমানের এহেন মন্তব্যের পরই অভিনেত্রী মন্দানা করিমি তীব্র কটাক্ষ করে লিখেছেন, ‘এই ভিডিওটা আসার পর থেকেই অনেকেই অনেক কিছু প্রতিক্রিয়া দিচ্ছেন। হাসির ইমোজি সহ বিভিন্ন কিছু শেয়ার করছেন। তবে আপনি আপনাকে বলছি বোমান ইরানি স্যার, এতদিন ধরে আপনি কেন চুপ ছিলেন? অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলছি আপনি পার্সি সম্প্রদায় ইরান থেকেই এসেছেন। বলাবাহুল্য যা আলাদা ইতিহাস বহন করে। দিনের পর দিন যখন ইরানের একাধিক মানুষ গ্রেফতার হচ্ছিলেন, মারা যাচ্ছিলেন, তখন আপনি কোথায় ছিলেন? সেসময় আপনি নীরবতা দেখিয়েছেন। আমার মত অনেকেই কষ্টের পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। আজ আপনি কথা বলছেন। তাও আবার গ্যাস-সিলিন্ডারের বিষয় নিয়ে রসিকতা করছেন।” যদি মান্দানা করিমির এহেন মন্তব্যে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি বোমান ইরানিকে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক