যেখানেই তিনি সেখানেই বৃষ্টি, IPL-ফাইনাল বাতিল হওয়ার নেপথ্যে নাকি শ্রদ্ধা রয়েছেন?

কিন্তু এই ঘটনার কারণ নাকি শুধুমাত্র অভিনেত্রী শ্রদ্ধা কাপুর? হ্যাঁ, হ্যাঁ ভক্তরা তো এমনটাই দাবি করছেন! কিন্তু বৃষ্টির সঙ্গে শ্রদ্ধার কী সম্পর্ক?

Share:

নিজস্ব প্রতিনিধি: কী মুশকিল! গতকাল অঝোরে বৃষ্টি একেবারে লন্ডভন্ড করে দিয়েছে আইপিএলের ফাইনাল ম্যাচ, আহমেদাবাদ মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ ছিল, যে দিনটার জন্যে ভক্তরা কয়েক মাস ধরে হাপিত্যেশ হয়ে বসেছিলেন, সেখানেই প্রাকৃতিক তাণ্ডবে নিমেষে মাঠ ভিজে চৌচির। এই অবস্থাতে স্বাভাবিকভাবেই ম্যাচ বাতিল করা হয়। কিন্তু এই ঘটনার কারণ নাকি শুধুমাত্র অভিনেত্রী শ্রদ্ধা কাপুর? হ্যাঁ, হ্যাঁ ভক্তরা তো এমনটাই দাবি করছেন! কিন্তু বৃষ্টির সঙ্গে শ্রদ্ধার কী সম্পর্ক? রবিবার আহমেদাবাদে প্রবল বৃষ্টি এবং বজ্রঝড়ের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফাইনাল মাঠে যুদ্ধে নেমে ছিলেন দুই ফাইনালিস্ট, গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংস। এম এস ধোনির সঙ্গে হার্ডিক পান্ড্যিয়ার হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। মাঠ ভর্তি হৈচৈ, কিন্তু, শেষমেষ বৃষ্টি সবটা নষ্ট করে দিলো।

বৃষ্টিতে পরিত্যক্ত মাঠের ছবি-ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে। কিন্তু একজন ভক্ত মাঠে বৃষ্টির জন্য দায়ী করল অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। আসলে শ্রদ্ধা, আইপিএল ২০২৩-এর ফাইনালের জন্য জিও সিনেমা প্যানেলের অংশ নিয়েছিলেন। এদিন শ্রদ্ধা নিজেই ইনস্টাগ্রামে ভক্তদের মন্তব্যগুলি ভাগ করে নিয়েছেন। এদিন টসের ৩৫ মিনিট আগে বৃষ্টি শুরু হয়েছিল এবং ২ ঘন্টা ৪০ মিনিট ধরে বৃষ্টি চলে। দেশের সবথেকে বড় স্টেডিয়ামটি প্রায় ১ ৩২,০০০ আসনে সমৃদ্ধ, ভক্তদের সব আসন ভিজে যায়। ১৬ বছরের দীর্ঘ ইতিহাসে এই প্রথম আইপিএল ফাইনাল বৃষ্টির জন্যে প্লাবিত হয়ে গেল। সোমবার আইপিএল ফাইনাল।

তবে এখন গোটা সোশ্যাল মিডিয়া শ্রদ্ধাময়। কারণ এদিন শ্রদ্ধা আইপিএল ফাইনাল দেখতে এসেছেন বলেই দর্শকদের দাবি শ্রদ্ধার জন্যে বৃষ্টি এসেছে। যেখানেই শ্রদ্ধা, সেখানেই বৃষ্টি। আসলে শ্রদ্ধার অভিনীত বেশ কয়েকটি গান বৃষ্টিতেই শুট করা হয়েছে। যেমন, ‘ছম ছম’, ‘বারিশ’, ‘তুম হি হো’, আর সবটাই পপুলার। সেই কারণেই ভক্তদের দাবি যেখানেই শ্রদ্ধা সেখানেই বৃষ্টি, এই মুহূর্তে একাধিক মিমে পরিপূর্ণ সোশ্যাল মিডিয়া। পশ্চিমাঞ্চলীয় শহরের আবহাওয়া বিভাগ সোমবার সন্ধ্যায়ও বৃষ্টি সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে।এই ম্যাচটি চেন্নাই অধিনায়ক এমএস ধোনির খেলোয়াড় হিসাবে শেষ যাত্রা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে