দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সহ অভিনেতার সঙ্গে যৌন সঙ্গম করার নির্দেশ দিয়েছিলেন কোন প্রযোজক, ফাঁস করলেন শ্যরন স্টোন

নিজস্ব প্রতিনিধি : সহ অভিনেতার সঙ্গে যৌন সঙ্গম করার নির্দেশ কে দিয়েছিলেন, সেই কথা এবার ফাঁস করে দিলেন অভিনেত্রী শ্যারন স্টোন। তাঁর মতে, প্রযোজক রবার্ট ইভান অভিনেত্রীর ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন যাতে শ্যারন সহ অভিনেতা বিলি বাল্ডউইনের সঙ্গে যৌন সঙ্গম করতে পারে।

জানা যায়, ১৯৯৩ সালে ‘সিলভার’ নামে একটি থ্রিলার সিনেমার শুটিংয়ের সময় এই ঘটনা ঘটেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে পুরনো প্রসঙ্গ টেনে অভিনেত্রী শ্যারন স্টোন জানান, শুটিং চলাকালীন হঠাৎই একদিন তাঁকে ডেকে পাঠান প্রযোজক রবার্ট ইভান। এরপর শ্যারনকে ইভান বলেন, যদি বিলি বাল্ডউইনের সঙ্গে শ্যারনকে যৌন সঙ্গমে লিপ্ত হতে হবে। শ্যারন যদি সেটা করতে পারেন, তাহলে ব্যাল্ডউইনের পারফরমেন্স অনেকটা ভালো হবে। একইসঙ্গে তাঁকে জানানো হয়েছিল, যদি শ্যারন বিলির সঙ্গে যৌন সঙ্গমে মিলিত হতে পারে, তাহলে তার প্রভাব সেলুলয়েডের পর্দাতেও পড়বে।

শ্যারনের এই বক্তব্যকে অবশ্য মানতে রাজি হননি সহ অভিনেতা বিলি বাল্ডউইন। শ্যারনের বক্তব্যের প্রেক্ষিতে একটি দীর্ঘ পোস্ট করেন বাল্ডউইন। এই প্রসঙ্গে তিনি জানান, কেন শ্যারন এই ধরনের কথা বলে যাচ্ছেন বুঝতে পারছি না। এখনও কি ওর আমার ওপর কোনও দুর্বলতা রয়েছে। আমি তার সম্পর্কে এমন কথা জানি যে তাঁকে অস্বস্তিতে ফেলবে। কিন্তু আমি এখন কোনও কথা বলিনি। উল্লেখ্য, এর আগে ২০২১ সালে এই ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেন অভিনেত্রী শ্যারন। তবে তখন অবশ্য প্রযোজক বা সহ অভিনেতার নাম উল্লেখ করেননি তিনি। যে প্রযোজকের বিরুদ্ধে শ্যারন এই অভিযোগ এনেছেন সেই রবার্ট ইভান ‘লাভ স্টোরি’, ‘দ্য গডফাদার’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ২০১৯ সালে ৮৯ বছর বয়সে রবার্ট ইভানের মৃত্যু হয়।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ