Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছবিতে অমিতাভ-আরাধ্যার পাশ থেকে ননদের ছেলে-মেয়েকে সরিয়ে বিতর্কে ঐশ্বর্য

যদিও জনসমক্ষে অমিতাভ ও জয়ার পুত্রবধূ হিসাবে নিজেকে নিখুঁত ভাবে তুলে ধরেন অভিনেত্রী।এমনকি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও শাশুড়ির পাশেই দেখা যায় বৌমাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অমিতাভ বচ্চন বা জয়া বচ্চন বা ননদ শ্বেতা বচ্চন এবং তাঁর ছেলে-মেয়েদের সঙ্গে যে তাঁর সম্পর্ক নেই, তা আরও একবার স্পষ্ট করলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। গতকাল অমিতাভ বচ্চনের ৮১ তম জন্মদিন গিয়েছে। তাই শ্বশুর কে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে শুধুমাত্র আরাধ্যার সঙ্গে অমিতাভ বচ্চনেল ছবি দিলেন ঐশ্বর্য। অথচ একই ছবি গতকাল নভ্যা তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করে তাঁর দাদুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। যেখানে আরাধ্যা, অমিতাভ বচ্চনের পাশাপাশি আরও ছিলেন জয়া বচ্চন, অগস্থ্য ও নভ্যা। কিন্তু তাঁদের ছবি কেন দিলেন বচ্চন বহুরানী ঐশ্বর্য? 

এদিন ঐশ্বর্যর পোস্ট করা এই ছবিটি নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। মঙ্গলবার রাতে জলসায় অমিতাভের জন্মদিন পালন করা হয়। সেই ছবিই নভ্যা পোস্ট করেছিলেন গতকাল। কিন্তু সেই ছবিটি থেকে জয়া বচ্চন, নভ্যা, অগস্ত্য উধাও। ঐশ্বরিয়া ক্যাপশনে লিখেছেন, “সর্বদা ঈশ্বর আশীর্বাদ করুন” ছবিটি ভাইরাল হতেই একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, “কেন আপনাকে সর্বজনীনভাবে উপলব্ধ ফটো থেকে অন্য বাচ্চাদের (নব্য এবং অগস্ত্য) ক্রপ করতে হল। আপনি যদি কেবল আরাধ্য এবং বিগ বি ছবি পোস্ট করতে চান তবে আপনি অন্য একটি ব্যবহার করতে পারতেন। এটি সত্যিই স্বাদহীন। এই ছবিটি ছিল নভ্যা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, “শুভ জন্মদিন নানা।” ছবিতে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, নভ্যা, অগস্ত্য এবং আরাধ্যা ছিলেন।বছর কয়েকের প্রেমের পর ২০০৭ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বর্যা রাই। ২০১১ সালে জন্ম দেন মেয়ে আরাধ্যা বচ্চনের। কিন্তু তাঁদের নিয়ে সবসময় চর্চা চলেই। শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি একেবারেই বনিবনা নেই ঐশ্বর্যার। যদিও জনসমক্ষে অমিতাভ ও জয়ার পুত্রবধূ হিসাবে নিজেকে নিখুঁত ভাবে তুলে ধরেন অভিনেত্রী।এমনকি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও শাশুড়ির পাশেই দেখা যায় বৌমাকে।

তবে সাম্প্রতিক খবর, এখন নাকি শাশুড়ি-বৌমার সম্পর্কে নাকি চিড় ধরেছে। শুধু শাশুড়ির সঙ্গেই নয়, ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গেও নাকি তিক্ততা তৈরি হয়েছে ঐশ্বর্যার। তাই কি ছবি কাটলেন ঐশ্বর্য। এদিকে সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে নভ্যা ডেবিউ করলেও মামি ঐশ্বর্যের সঙ্গে তাঁর কোনও ছবি দেখা যায়নি। 

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে মাঝ আকাশে ভয়াবহ অভিজ্ঞতা আমিশার, কী হয়েছিল?

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো