মাটির নয়, কেন পরিবেশ-বান্ধব গণেশ পুজো করেন রাজকুমার?

আমি প্রতি বছর গম দিয়ে নিজের হাতে গণপতির মূর্তি তৈরি করি। এটা তৈরি করতে আমার খুব মজা লাগে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে ফেস্টিভ্যাল মরসুম শুরু। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু গণেশ চতুর্থী। বাংলায় এই উৎসব তেমন প্রচলিত না হলেও বাংলার বাইরে বহু জায়গায় এই উৎসব দারুণ ভাবে পালন করা হয়। বিশেষ করে মুম্বইতে এই উৎসব পালিত হয় প্রায় ১০ দিন জুড়ে। যেখানে বাদ যান না, সেলিব্রিটিরাও। অমিতাভ বচ্চন থেকে রণবীর কাপুর, কাজল, রানি-সহ একাধিক সেলিব্রিটিদের বাড়িতে একেবারে ধুমধাম করে পালিত হয় গণেশ চতুর্থী।

তবে অভিনেতা রাজকুমার রাও একটি ভিন্নভাবেই গণেশ চতুর্থী উদযাপন করেন তাঁর বাড়িতে। বহুবছর ধরেই তিনি পরিবেশ বান্ধব গণেশ চতুর্থী উদযাপন করেন। এমনকী মাটির তৈরি নয়, তিনি নিজে হাতে গম দিয়ে গণপতি মূর্তি তৈরি করেন বাড়িতে। কিন্তু অভিনেতার এমন চিন্তা ভাবনার কারণ কী? সকল মুম্বই বাসীদের বাড়িতেই গণেশ চতুর্থী উদযাপন করা হয়। এছাড়াও পাড়ায় পাড়ায় গণেশ পুজো হয়। এই সময় নিয়মিত আরতি করা হয় এবং দর্শনের জন্য অতিথিদের বাড়িতে আমন্ত্রণ জানানো হয়। শেহনাজ গিলের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাত্কারে , রাজকুমার রাও তাঁর পরিবেশ বান্ধব গণপতি সম্পর্কে মুখ খুলেছেন।

তাঁর কথায়, “আমি প্রতি বছর গম দিয়ে নিজের হাতে গণপতির মূর্তি তৈরি করি। এটা তৈরি করতে আমার খুব মজা লাগে। আমি বিন দিয়ে চোখ তৈরি করি এবং মুর্তি সাজানোর জন্য ডাল ব্যবহার করি এবং হলদি দিয়ে রঙ করি। দেখতে খুব সুন্দর লাগে।” এরপর তিনি পরিবেশ বান্ধব গণপতি উদযাপনের সুবিধা ব্যাখ্যা করে বলেন, “আপনি যখন গমের তৈরি গণপতিকে জলে ডুবিয়ে দিই, তখন এটি মাছের খাবার হয়ে যায় তাই কিছুই নষ্ট হয় না এবং পরিবেশের কোনো ক্ষতি হয় না।”

প্রকৃতির দিকে খেয়াল রেখে রাজকুমার রাও-এর অভিনব চিন্তা ভাবনা পাশাপাশি ঐতিহ্যকে সম্মান করা, ভক্তদেরকে একটি শক্তিশালী বার্তা দিয়েছে।২০২০ সাল থেকে, রাজকুমার রাও বাড়িতে গণেশ চতুর্থী পালন করছেন। সেই সময় তিনি তাঁর কিউট গণপতি মূর্তির একটি ছবিও শেয়ার করেছিলেন। কাজের ফ্রন্টে, রাজকুমার রাও সম্প্রতি ওয়েব সিরিজ ‘গানস অ্যান্ড গুলাবস’-এ ডিজিটাল সিরিজ স্পেসে আত্মপ্রকাশ করেছেন। সিরিজটিতে আরও অভিনয় করেছেন দুলকার সালমান এবং আদর্শ গৌরব। এই বছরের শুরুর দিকে, অভিনেতাকে অনুভব সিনহা পরিচালিত এবং ভূমি পেডনেকারের সহ-অভিনেতা ‘ভেদ’ ছবিতেও দেখা গিয়েছিল। অবশ্য ছবিটি দর্শকদের তেমন আকর্ষণ করতে পারেনি। অভিনেতাকে পরবর্তীতে জাহ্নবী কাপুরের সঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস মাহি এবং শ্রদ্ধা কাপুরের সঙ্গে স্ত্রী 2-এ দেখা যাবে। 

তুলেছিলেন যৌন হেনস্থার অভিযোগ, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?