ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’ দেখেননি হেমা মালিনী, কারণ জানলে অবাক হবেন

এরপর 'ইক্কিস' না দেখা প্রসঙ্গে হেমা মালিনী বলেন, "যখন ছবিটি মুক্তি পায় তখন আমি মথুরায় ছিলাম। এখানে আমার কিছু কাজ আছে। তাছাড়া, আমি এখন এটি দেখলে খুব আবেগপ্রবণ হয়ে পড়ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আজ আর আমাদের মধ্যে নেই! যিনি প্রায় ষাট দশক ধরে বলিউডে রাজত্ব করেছেন তিনি। তাই তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে বলিউডের এক যুগের অবসান হয়েছে। গত ২৪ নভেম্বর দীর্ঘ রোগভোগের পর মারা গিয়েছেন ধর্মেন্দ্র। তবে তাঁর মৃত্যুর খবর অনেক পরেই জেনেছে দেশ। যাই হোক, মৃত্যুর পর পর প্রয়াত অভিনেতার দুই স্ত্রী এবং তাঁদের সন্তানদের মধ্যে সম্পর্ক নিয়ে অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে ধর্মেন্দ্রর মৃত্যুর পরে তাঁর শেষ ছবি মুক্তি পেয়েছে ‘ইক্কিস’। যা দেখার পর ভক্তরা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। বাবার শেষ ছবি দেখতে গিয়েছিলেন ববি দেওল, সানি দেওল। কিন্তু ধর্মেন্দ্রর শেষ ছবি দেখতে যাননি হেমা মালিনী। এছাড়া হেমা মালিনী এবং তাঁর কন্যারা অভিনেতার প্রথম স্ত্রী প্রকাশ কৌর এবং তাঁদের সন্তান সানি দেওল, ববি দেওল, অজিতা দেওল এবং বিজেতা দেওলের দ্বারা আয়োজিত প্রার্থনা সভাতেও অংশগ্রহণ করেননি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে হেমা মালিনী, সানি এবং ববির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। বলেছেন, “সানি আমাকে সবকিছু বলে। সে যাই করুক না কেন, সে আমাকে বলে।” এরপর ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে হেমা বলেন, ‘এটা সবসময়ই খুব ভাল এবং সৌহার্দ্যপূর্ণ ছিল। আমি জানি না কেন মানুষ মনে করে আমাদের মধ্যে কিছু একটা ভুল ছিল। কারণ মানুষ গসিপ চায়। আমি কেন তাদের উত্তর দেব? এটা আমার জীবন। আমার ব্যক্তিগত জীবন, আমাদের ব্যক্তিগত জীবন। আমরা খুব সুখী ছিলাম। একে অপরের খুব কাছের ছিলাম। এটুকুই। এ ব্যাপারে আমার আর কিছু বলার নেই। আমি জানি না মানুষ কী গল্প বানাচ্ছে। এটা খুবই দুঃখজনক যে মানুষ অন্যদের কষ্টকে ব্যবহার করে প্রবন্ধ লেখে। সেই কারণেই আমি এই ধরনের জল্পনা-কল্পনার জবাব দিই না।’

এরপর ‘ইক্কিস’ না দেখা প্রসঙ্গে হেমা মালিনী বলেন, “যখন ছবিটি মুক্তি পায় তখন আমি মথুরায় ছিলাম। এখানে আমার কিছু কাজ আছে। তাছাড়া, আমি এখন এটি দেখলে খুব আবেগপ্রবণ হয়ে পড়ব। আমার মেয়েরাও একই কথা বলছে। আমি পরে এটি দেখব, যখন ক্ষত সেরে যাবে।” ধর্মেন্দ্রর মৃত্যুর কয়েকদিন পর, হেমা মালিনী এবং তাঁর মেয়েরা নয়াদিল্লিতে কিংবদন্তি অভিনেতার একটি প্রার্থনা শোকসভার আয়োজন করেছিলেন। যেখানে অভিনেত্রী তার স্বামীর কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আর তাঁর ছেলেরা, সানি দেওল এবং ববি দেওল মুম্বইতে একটি প্রার্থনা শোকসভার আয়োজন করেছিলেন, যেখানে শাহরুখ খান, সালমান খান, মালাইকা অরোরা, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, মাধুরী দীক্ষিত, রেখা, জ্যাকি শ্রফ এবং সুনীল শেট্টি-সহ বেশ কয়েকজন বলিউড তারকা উপস্থিত ছিলেন।

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম